
ডেইলি শেয়ারবাজার ডেস্ক: ইতালিয়ান ক্লাব রোমা থেকে বরখাস্ত করা হয়েছে কোচ হোসে মরিনহোকে। ২০২১ সাল থেকে ইতালিয়ান লিগ সিরি’আর এই দলটির কোচের দায়িত্ব ছিলেন তিনি। তার অধীনে ২০২২ সালে কনফারেন্স লিগের শিরোপা জেতে রোমা। এরপর ২০২৩ সালে ইউরোপা লিগের ফাইনালে দলটিকে তুলেছিলেন তিনি। তবে টাইব্রেকারে সেভিয়ার কাছে হেরে যায় তার দল।
চলতি মৌসুমে সিরি আ’য় ভালো করতে পারছে না রোমা। রোববার এসি মিলানের বিপক্ষে ৩-১ গোলে হেরে যাওয়ার পর পয়েন্ট তালিকার নয় নম্বরে নেমে গেছে তারা। এর আগে লাৎসিওর কাছে লিগে সর্বশেষ পাঁচ ম্যাচে যা ছিল তাদের তৃতীয় হার। এমন সময়েই এএস রোমার কোচের পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে মরিনহোকে।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে মরিনহোকে ধন্যবাদ জানিয়ে বিবৃতিতে রোমা জানিয়েছে, রোমার হয়ে মরিনহোর এই সময়টা আমাদের জন্য স্মৃতি হয়ে থাকবে। তবে আমরা বিশ্বাস করি যে, ক্লাবের স্বার্থে অবিলম্বে পরিবর্তন প্রয়োজন।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এম আর.
































Recent Comments