সোমবার, ২৪শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ, ৯ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeখেলা-ধুলালা লিগায় আজ এক আর দুইয়ের লড়াই
spot_img
spot_img

লা লিগায় আজ এক আর দুইয়ের লড়াই

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: অনেকটা পরিস্থিতির শিকার হয়েই চলতি মৌসুমে সেন্টার ফরোয়ার্ড পজিশনে খেলছেন রাফিনহা। গোলের বন্যা বইয়ে দিয়ে নতুন ভূমিকায় অত্যন্ত সফল ব্রাজিলিয়ান এ তারকা। ফিনিশিংয়ে দারুণ দক্ষতা দেখিয়ে এই অল্প কদিনেই বিশ্বের অন্যতম সেরা স্ট্রাইকারদের এলিট তালিকায় নাম লিখিয়ে ফেলেছেন। তাঁর এই সফলতার পেছনে কিন্তু অ্যাথলেটিকো মাদ্রিদের বড় ভূমিকা রয়েছে।

অ্যাথলেটিকো যদি হুলিয়ান আলভারেজকে বার্সায় যোগ দিতে দিত, তাহলে তো সেন্টার ফরোয়ার্ড পজিশনে খেলাই হতো না রাফিনহার! তাঁকে স্ট্রাইকার বানানো সেই অ্যাথলেটিকোর বিপক্ষে আজ নামছেন রাফিনহা। লা লিগায় ১১ ম্যাচে ৩০ পয়েন্ট নিয়ে শীর্ষে বার্সা, তাদের চেয়ে ২ পয়েন্ট কম নিয়ে দ্বিতীয় স্থানে অ্যাথলেটিকো।

বার্সায় যোগ দিতে মরিয়া হয়ে চেষ্টা চালিয়ে ছিলেন আলভারেজ। এজন্য অ্যাথলেটিকো সমর্থকদের কাছ থেকে দুয়ো পর্যন্ত শুনতে হয়েছে আর্জেন্টাইন এ তারকাকে। শেষ পর্যন্ত অ্যাথলেটিকো সমর্থকদের কাছে ক্ষমা চাইতে হয়েছে তাঁকে। বার্সাও তাঁকে পাওয়ার জন্য সর্বোচ্চ চেষ্টা করেছে। এমনকি নিয়মনীতিরও তোয়াক্কা করেনি। যে কারণে অ্যাথলেটিকোর নালিশের ভিত্তিতে গত অক্টোবরে বার্সাকে আর্থিক জরিমানা করেছিল স্প্যানিশ ফুটবল ফেডারেশন। তবে রাফিনহা সেন্টার ফরোয়ার্ড হিসেবে সফলতা পাওয়ায় বার্সা দ্রুতই সামনের দিকে অগ্রসর হয়।

রাফিনহার দুরন্ত ছন্দ আগামী গ্রীষ্মেও আলভারেজের বার্সায় যোগ দেওয়ার সম্ভাবনা কমিয়ে দিয়েছে। কদিন আগে ব্রাজিলিয়ান এ তারকার সঙ্গে ২০৩০ সাল পর্যন্ত চুক্তি করেছে কাতালানরা। রাফিনহার কারণেই মৌসুমের শুরুতে সব প্রতিযোগিতা মিলিয়ে টানা ১১ ম্যাচ জিতেছে বার্সা। এরপর অবশ্য পিএসজি ও রিয়াল মাদ্রিদের কাছে হেরে যায় তারা। তবে ব্রাজিলের হয়ে খেলতে গিয়ে চোট পাওয়ায় ওই ম্যাচ দুটিতে রাফিনহা ফর্মে ছিলেন না। তবে সর্বশেষ দুই ম্যাচে আবার ফর্মে ফিরেছেন। আলভেস ও অ্যাস্টন ভিলার বিপক্ষে চার গোল করেছেন।

রাফিনহা ও লামিনে ইয়ামালের জুটি বার্সার প্রাণভোমরা হয়ে উঠেছে। গোলের পর তাদের দুজনের সম্মিলিত উদযাপন আইকনিক হয়ে উঠেছে। আজ অ্যাথলেটিকোর বিপক্ষে এমন উদযাপনের অপেক্ষায় দুজন। চলতি মৌসুমে বার্সার হয়ে সব প্রতিযোগিতা মিলিয়ে ১৩ ম্যাচে ১৯ গোল করেছেন রাফিনহা। এর মধ্যে লা লিগায় তাঁর গোল সংখ্যা ১৫টি।

ডেইলি শেয়ারবাজার ডটকম/অ

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments