ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি লিন্ডে বাংলাদেশ লিমিটেড শেয়ারহোল্ডারদের জন্য অন্তর্বর্তী লভ্যাংশ ঘোষণা করেছে। কোম্পানিটি তার শেয়ারহোল্ডারদের ৪১০০ শতাংশ নগদ লভ্যাংশ দেবে। অর্থাৎ ১০ টাকা অভিহিত মূল্যের প্রতিটি শেয়ারের বিপরীতে ৪১০ টাকা লভ্যাংশ পাবেন শেয়ারহোল্ডাররা। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্যমতে, চলতি বছরের প্রথম সাত মাসে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৪১৫ টাকা ৮ পয়সা। গত বছরের একই সময়ে ৮ টাকা ৮৪ পয়সা আয় হয়েছিল।
আলোচিত সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি নগদ অর্থের প্রবাহ ছিল ১৩ টাকা ১৯ পয়সা, যা গত বছরের একই সময়ে ৮ টাকা ৩৮ পয়সা ছিল।
গত ৩১ জুলাই, ২০২৪ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ৬৩২ টাকা ৩৫ পয়সা।
উল্লেখ্য, অন্তর্বর্তী লভ্যাংশ পাওয়ার যোগ্যতা নির্ধারণে রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে আগামী ২৫ সেপ্টেম্বর।
ডেইলি শেয়ারবাজার ডটকম/ই.
























Recent Comments