সোমবার, ২৪শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ, ৯ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeবিনোদনলিভ-ইন করছেন ব্র্যাড-ইনেস
spot_img
spot_img

লিভ-ইন করছেন ব্র্যাড-ইনেস

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: অস্কারজয়ী হলিউড অভিনেতা ব্র্যাড পিট (৬০) ও জুয়েলারি ডিজাইনার ইনেস ডি রেমন (৩৪) তাদের সম্পর্ককে পরবর্তী স্তরে নিয়ে গেছেন। মার্কিন একাধিক সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, গার্লফ্রেন্ড ইনেস দি রামোনের সঙ্গে লিভ-ইন করছেন ব্র্যাড পিট। ইনেস ব্র্যাডের বাড়িতে চলে এসেছেন।

ইনেসের ঘনিষ্ঠ সূত্র বলেছে, ‘অতি সম্প্রতি এটি ঘটেছে। তবে তিনি তার বাসভবন পুরোপুরি ছেড়ে দেননি। তাদের সম্পর্ক অনেক মজবুত হচ্ছে এবং সে আগের চেয়ে সুখী।’

অ্যাঞ্জেলিনা জোলির সঙ্গে বিচ্ছেদের পর ব্র্যাড পিটের সঙ্গে একের পর এক নারীর নাম জড়ায়। সেই তালিকার সর্বশেষ সংযোজন ইনেস ডি র‍্যামন। ২০২২ সালের সেপ্টেম্বরে ব্র্যাড পিটের সঙ্গে র‌্যামনের প্রেমের গুঞ্জন রটে। সেসময় একটি ইভেন্টে একসঙ্গে হাজির হয়ে প্রেম গুঞ্জনে সিলমোহর দিয়েছিলেন দুজনেই। গত ডিসেম্বর মাসে ব্র্যাড পিটের ৬০তম জন্মদিন পালনেও একসঙ্গে ছুটি কাটাতে দেখা যায় দুজনকে।

২৬ বছরের ছোট গার্লফ্রেন্ডের সঙ্গে অভিনেতার প্রেম যে সময়ের সঙ্গে আরও গাঢ় হয়েছে, এবার সেই প্রমাণ মিলল তাদের লিভ-ইন করার খবরে। তবে কাপল হিসেবে এখনও রেড কার্পেটে ডেবিউ করেননি ব্র্যাড-ইনেস।

২০২২ সালের শুরুর দিকে ‘দ্য ভ্যাম্পায়ার ডায়েরিস’ তারকা পল ওয়েসলির সঙ্গে বিচ্ছেদের খবর দেন রামোন। অন্যদিকে ২০১৬ সালে বিচ্ছেদের ঘোষণা দেন হলিউডের বিখ্যাত জুটি ব্র্যাড পিট ও অ্যাঞ্জেলিনা জোলি।

 

ডেইলি শেয়ারবাজার ডটকম/এম আর.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments