ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: আজ রোববার ২ ফেব্রুয়ারি, ২০২৫ তারিখ সপ্তাহের প্রথম কার্যদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) টপটেন লুজার বা দর পতনের শীর্ষে রয়েছে জিলবাংলা সুগার মিলস লিমিটেড। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।
তথ্যমতে, আজ কোম্পানিটির শেয়ার দর ৫ টাকা ৪০ পয়সা বা ৫.৯৬ শতাংশ কমেছে। এদিকে বসুন্ধরা পেপারের ৭.৭৯ শতাংশ দর কমে তালিকায় দ্বিতীয় স্থানে এবং পেপার প্রসেসিংয়ের ৫.৫১ শতাংশ দর কমে তৃতীয় স্থানে রয়েছে।
এছাড়া দর পতনের শীর্ষ তালিকায় আরও রয়েছে- ইউনিয়ন ব্যাংক, গ্রীণ ডেল্টা ইন্স্যুরেন্স, গ্লোবাল ইসলামী ব্যাংক, জেমিনি সি ফুড, কনফিডেন্স সিমেন্ট, ফ্যামিলিটেক্স এবং এটলাস বাংলাদেশ লিমিটেড।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এম.



























Recent Comments