ডেইলি শেয়ারবাজার ডেস্ক: আজ সাপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার, ১৮ জুলাই ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচক পতনের মধ্যে লেনদেন শেষ হয়েছে। কমেছে বেশিরভাগ শেয়ারের দরও। এদিন টপটেন লুজার বা দর পতনের শীর্ষে রয়েছে রূপালী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটড। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

তথ্যমতে, আজ কোম্পানিটির শেয়ারের দর কমেছে ১৯ টাকা বা ১০ শতাংশ। শেয়ারটির সর্বশেষ দর হয়েছে ১৭১ টাকা। এদিকে অ্যামারেল্ড অয়েলের ৯.৯২ শতাংশ দর কমে লুজার তালিকার দ্বিতীয় স্থানে এবং ফু-ওয়াং ফুডের ৬.৭৫ শতাংশ দর কমে এ তালিকার তৃতীয় স্থানে রয়েছে।
দিনটিতে লুজার তালিকায় আরোও রয়েছে ওয়েস্টার্ন মেরিন শিপউয়ার্ড, ডেল্টা লাইফ ইন্সুরেন্স, ওরিয়ন ইনফিউশন, প্রগ্রেসিভ লাইফ ইন্সুরেন্স, ন্যাশনাল ফিড, লুব-রেফ এবং ফার কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ লিমিটেড।
ডেইলি শেয়ারবাজার ডটকম/আই.


























Recent Comments