ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: আজ সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার ৯ জানুয়ারি, ২০২৫ তারিখ ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের শীর্ষে উঠে এসেছে গ্রামীণ ফোন লিমিটেড। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।
তথ্যমতে, আজ কোম্পানিটির ১৩ কোটি ২৯ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। এদিকে খান ব্রাদার্স পিপি ওভেন ব্যাগ ইন্ডাস্ট্রিজের ১২ কোটি ৩৮ লাখ টাকার শেয়ার লেনদেন হয়ে তালিকায় দ্বিতীয় স্থানে এবং ফাইন ফুডসের ১২ কোটি ১৫ লাখ টাকার শেয়ার লেনদেন হয়ে তালিকায় তৃতীয় স্থানে রয়েছে।
এছাড়া এ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলো হচ্ছে- আগ্নি সিস্টেমস, ওরিয়ন ইনফিউশন, মিডল্যান্ড ব্যাংক, রবি আজিয়াটা, যামুনা ব্যাংক, আফতাব অটোমোবাইলস এবং ফার ইস্ট নিটিং অ্যান্ড ডাইং ইন্ডাস্ট্রিজ লিমিটেড।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এস.
































Recent Comments