ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: আজ সপ্তাহের পঞ্চম কার্যদিবস বুধবার ২১ মে, ২০২৫ তারিখে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের শীর্ষে উঠে এসেছে ব্র্যাক ব্যাংক পিএলসি। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।
তথ্যমতে, আজ কোম্পানিটির ১৮ কোটি ৭৩ লাখ ৪০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। এদিকে ওরিয়ন ইনফিউশনের ১৭ কোটি ৯২ লাখ ৪০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়ে এ তালিকায় দ্বিতীয় স্থানে এবং বিচ হ্যাচারির ১২ কোটি ৯২ লাখ টাকার শেয়ার লেনদেন হয়ে তালিকার তৃতীয় স্থানে রয়েছে।
এছাড়াও আজ এ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলো হলো- বিএসসি, সিটি ব্যাংক, স্কয়ার ফার্মা, শাইনপুকুর সিরামিকস, মিডল্যান্ড ব্যাংক, বারাকা পতেঙ্গা পাওয়ার এবং এনআরবি ব্যাংক পিএলসি।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এম আর.
























Recent Comments