ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: আজ সাপ্তাহের প্রথম কার্যদিবস রোববার, ০৯ এপ্রিল ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) প্রধান সূচকের পতনে লেনদেন শেষ হয়েছে। কমেছে বেশিরভাগ শেয়ারের দর ও দৈনিক লেনদেনের পরিমান। এদিন লেনদেনের শীর্ষে উঠে এসেছে জেনেক্স ইনফোসিস লিমিটেড। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

তথ্যমতে, আজ কোম্পানিটির ৩৭ কোটি ৪৪ লাখ ২৯ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। শেয়ারটি সর্বশেষ লেনদেন হয়েছে ১০০ টাকা ৮০ পয়সায়। কোম্পানিটি ৪ হাজার ৪৮৭ বারে ৩৬ লাখ ৮৭ হাজার ৪৭০টি শেয়ার হাতবদল করেছে।
এছাড়া জেমিনি সি ফুড ৩৪ কোটি ৮৫ লাখ ৪২ হাজার টাকার শেয়ার লেনদেন করে তালিকায় দ্বিতীয় এবং আমরা নেটওয়ার্কস ৩০ কোটি ৩৮ লাখ ২৭ হাজার টাকার শেয়ার লেনদেন করে তালিকার তৃতীয় স্থানে উঠে এসেছে।
এদিন লেনদেনের শীর্ষ তালিকায় আরোও রয়েছে এ্যাপেক্স ফুটওয়্যার, ইস্টার্ন হাউজিং, সি পার্ল হোটেল, এডিএন টেলিকম, ইউনিক হোটেল, বাংলাদেশ শিপিং করপোরেশন এবং লিগ্যাসি ফুটওয়্যার লিমিটেড।
ডেইলি শেয়ারবাজার ডটকম/মৌ.





























Recent Comments