ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: আজ বুধবার সপ্তাহের চতুর্থ কার্যদিবস ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজ লেনদেনের শীর্ষে উঠে এসেছে এমারেল্ড অয়েল ইন্ডাস্ট্রিজ লিমিটেড। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

তথ্যমতে, কোম্পানিটি ৪৩ কোটি ৭৪ লাখ ০৫ হাজার টাকার শেয়ার লেনদেন করেছে। তালিকায় দ্বিতীয় স্থানে থাকা ইস্টার্ন হাউজিং লিমিটেড শেয়ার লেনদেন করেছে ৩০ কোটি ৩১ লাখ ০৭ হাজার টাকার। এবং রিপাবলিক ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড ২৯ কোটি ৬৭ লাখ ০৯ হাজার টাকার শেয়ার হাতবদলের মাধ্যমে লেনদেনের শীর্ষ তালিকার তৃতীয় স্থানে ওঠে এসেছে।
তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলো হচ্ছে- জেমিনি সী ফুড, প্যারামাউন্ট ইন্স্যুরেন্স, মেট্রো স্পিনিং, ফু-ওয়াং ফুডস, জনতা ইন্স্যুরেন্স, এশিয়া ইন্স্যুরেন্স এবং মেঘনা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এম আর.


































Recent Comments