ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: আজ সোমবার সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস ২৪ ফেব্রুয়ারি, ২০২৫ তারিখে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের শীর্ষে উঠে এসেছে ওরিয়ন ইনফিউশন লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
তথ্যমতে, আজ কোম্পানিটির ১৬ কোটি ৭৩ লাখ ৫৬ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। এদিকে বীচ হ্যাচারীর ১৫ কোটি ১৮ লাখ ৫৮ হাজার টাকার শেয়ার লেনদেন হয়ে এ তালিকায় দ্বিতীয় স্থানে এবং স্কয়ার ফার্মাসিটিক্যালসের ১২ কোটি ৩৭ লাখ ৬ হাজার টাকার শেয়ার লেনদেন হয়ে এ তালিকার তৃতীয় স্থানে রয়েছে।
এছাড়াও এ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলো হলো- ফু ওয়াং ফুড, ড্রাগন সোয়েটর, সাইনপুকুর সিরামিকস, লাভেলো, কাট্টালি টেক্সটাইল, অগ্নি সিস্টেমস এবং ফার ইস্ট নিটিং।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এস.
































Recent Comments