ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: আজ সপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবার ২০ আগস্ট, ২০২৫ তারিখে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের শীর্ষে উঠে এসেছে বাংলাদেশ শিপিং কর্পোরেশন (বিএসসি)। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
তথ্যমতে, আজ কোম্পানিটির ৩১ কোটি ৬৫ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। এদিকে বীচ হ্যাচারির ৩৫ কোটি ৪১ লাখ ২০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়ে এ তালিকায় দ্বিতীয় স্থানে এবং বেক্সিমকো ফার্মাসিউটিক্যালসের ২৭ কোটি ৬৪ লাখ ৫০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়ে তালিকার তৃতীয় স্থানে রয়েছে।
এছাড়াও আজ এ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলো হলো- সিটি ব্যাংক, টেকনো ড্রাগ, ওরিয়ন ইনফিউশন, বীকন ফার্মাসিউটিক্যালস, সোনালী পেপার, আলিফ ইন্ডাস্ট্রিস এবং মালেক স্পিনিং মিলস্ পিএলসি।
ডেইলি শেয়ারবাজার ডটকম/আ





























Recent Comments