ডেইলি শেয়ারবাজার ডেস্ক: সপ্তাহের চতুর্থ কার্যদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্লকে মোট ২৯ টি কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে। কোম্পানিগুলোর মোট ৫৬ লাখ ৭০ হাজার ৯৩২ টি শেয়ার ৪৭ বারে লেনদেন হয়েছে। যার আর্থিক মূল্য ২৩ কোটি ২০ লাখ ৫৩ হাজার টাকা। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, রবিবার (২০ আগস্ট) ব্লকে সবচেয়ে বেশি এশিয়াটিক ল্যাবরেটরিজের ১০ কোটি ৬০ লাখ ৭৪ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।
তালিকার দ্বিতীয় স্থানে থাকা সিটি ব্যাংকের ৩ কোটি ২৮ লাখ ১৭ হাজার টাকার ও তৃতীয় স্থানে থাকা ফাইন ফুডসের ২ কোটি ৭ লাখ ২১ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।
ডেইলি শেয়ারবাজার ডটকম/আ





























Recent Comments