মঙ্গলবার, ১৬ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ, ৩০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeস্বাস্থ্য বার্তাস্মৃতিশক্তি নষ্ট হওয়ার আসল কারণগুলো জানুন
spot_img
spot_img

স্মৃতিশক্তি নষ্ট হওয়ার আসল কারণগুলো জানুন

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: ছোটখাটো বিষয় থেকে শুরু করে গুরুত্বপূর্ণ তথ্য বারবার মনে না থাকা—এ ধরনের সমস্যার পেছনে একাধিক কারণ থাকতে পারে বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা। অতিরিক্ত ক্লান্তি, মানসিক চাপ, কর্মব্যস্ততা, কোভিড-পরবর্তী প্রভাব, ঘুম ও পুষ্টির ঘাটতি কিংবা থাইরয়েডজনিত সমস্যার কারণে সাময়িকভাবে মস্তিষ্কের কর্মক্ষমতা ও স্মৃতিশক্তি কমে যেতে পারে। বিশেষজ্ঞদের মতে, এ ধরনের সমস্যা বর্তমানে তরুণ কর্মজীবীদের মধ্যেও বাড়ছে।

পুষ্টিবিদদের মতে, পর্যাপ্ত পানি না পান করা স্মৃতিশক্তি ও মনোযোগ কমে যাওয়ার অন্যতম প্রধান কারণ। শরীরে পানির ঘাটতি তৈরি হলে কিডনি ছাড়াও মস্তিষ্কের কার্যকারিতাও ব্যাহত হয়।

দীর্ঘসময় ডেস্কে কাজ, অনিয়মিত খাবার, মানসিক চাপ এবং অতিরিক্ত চা-কফি পান শরীরে ধীরে ধীরে পানিশূন্যতা তৈরি করতে পারে। দীর্ঘদিন এ অবস্থা চললে অকালবার্ধক্যসহ বিভিন্ন দীর্ঘমেয়াদি স্বাস্থ্যঝুঁকি বাড়তে পারে।

বিশেষজ্ঞদের মতে, শরীরের মাত্র ২ শতাংশ পানি কমে গেলেই ডিহাইড্রেশন শুরু হতে পারে, যা মনোযোগ, স্মৃতিশক্তি ও সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতায় প্রভাব ফেলে।

পানির ঘাটতিতে কোষগুলোর মধ্যে তথ্য আদান-প্রদান ধীর হয়ে যায়। ফলে মস্তিষ্কের নিউরন স্বাভাবিকভাবে কাজ করতে না পারায় চিন্তা, হিসাব-নিকাশ ও নতুন তথ্য মনে রাখা কঠিন হয়ে পড়ে।

স্মৃতিশক্তি কমে যাওয়ার অন্যান্য কারণ

বার্ধক্য: বয়স বাড়ার সঙ্গে সঙ্গে কিছুটা স্মৃতিভ্রংশ স্বাভাবিক হলেও অতিরিক্ত সমস্যা ডিমেনশিয়া বা আলঝাইমারের লক্ষণ হতে পারে।

ঘুমের অভাব: পর্যাপ্ত ঘুম না হলে মস্তিষ্ক নতুন তথ্য সংরক্ষণে বাধাগ্রস্ত হয়। অনিদ্রা ও স্লিপ অ্যাপনিয়া স্মৃতিশক্তি কমিয়ে দিতে পারে।

ভিটামিন বি১২-এর ঘাটতি: এই ভিটামিনের অভাবে বিভ্রান্তি, মনোযোগের ঘাটতি ও স্মৃতিশক্তি দুর্বল হতে পারে।

মাথায় আঘাত: মাথায় আঘাত স্মৃতি সংরক্ষণে ভূমিকা রাখা মস্তিষ্কের কোষ ক্ষতিগ্রস্ত করতে পারে।

ওষুধের পার্শ্বপ্রতিক্রিয়া: কিছু সিডেটিভ, অ্যান্টিডিপ্রেসেন্ট ও অ্যান্টিহিস্টামিন ওষুধ মনোযোগ ও স্মৃতিতে প্রভাব ফেলতে পারে।

স্নায়বিক রোগ: আলঝাইমার, পারকিনসন ও ডিমেনশিয়ার মতো রোগ ধীরে ধীরে স্মৃতিশক্তি দুর্বল করে দেয়।

সংক্রমণ বা স্ট্রোক: মেনিনজাইটিস, এনসেফালাইটিস বা স্ট্রোকের কারণে মস্তিষ্কে রক্তপ্রবাহ ব্যাহত হলে স্মৃতিশক্তি হঠাৎ কমে যেতে পারে।

বিশেষজ্ঞরা বলেন, ভালো স্মৃতিশক্তি বজায় রাখতে নিয়মিত পর্যাপ্ত পানি পান, সুষম খাদ্য গ্রহণ, পর্যাপ্ত ঘুম, মানসিক চাপ নিয়ন্ত্রণ এবং নিয়মিত ব্যায়াম গুরুত্বপূর্ণ।

স্মৃতিশক্তির সমস্যা দীর্ঘদিন চলতে থাকলে চিকিৎসকের পরামর্শ নেওয়ারও পরামর্শ দিয়েছেন তারা।

ডেইলি শেয়ারবাজার ডটকম

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments