মঙ্গলবার, ১৬ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ, ৩০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeকোম্পানি সংবাদডিবিএইচের ১৫ শতাংশ ডিভিডেন্ড অনুমোদন
spot_img
spot_img

ডিবিএইচের ১৫ শতাংশ ডিভিডেন্ড অনুমোদন

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: ডিবিএইচ ফাইন্যান্স পিএলসি কর্তৃক ডিসেম্বর ৩১, ২০২৫ তারিখে সমাপ্ত বছরের জন্য ১৫ শতাংশ নগদ লভ্যাংশ প্রদানের প্রস্তাব শেয়ারহোল্ডাররা অনুমোদন করেছেন। সম্প্রতি ভার্চুয়াল প্ল্যাটফর্মে অনুষ্ঠিত কোম্পানির ৩০তম বার্ষিক সাধারণ সভায় শেয়ারহোল্ডাররা এ প্রস্তাব অনুমোদন করেন।

মঙ্গলবার (৩০ জুন) কোম্পানিটি এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে।

সভায় সভাপতিত্ব করেন কোম্পানির চেয়ারম্যান সৈয়দ মঈন উদ্দিন আহমেদ। সভায় ভাইস চেয়ারম্যান এবং পরিচালকদের মধ্যে অধ্যাপক ইমরান রহমান, নাজির রহিম চৌধুরী, খন্দকার মনোয়ারুল ইসলাম, অধ্যাপক নওশিন রহমান, ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা নাসিমুল বাতেন, কোম্পানি সচিব জসিম উদ্দিন, এফসিএস এবং সাধারণ শেয়ারহোল্ডারগণ অংশগ্রহণ করেন।

সাধারণ শেয়ারহোল্ডারদের প্রশ্নের জবাবে ব্যবস্থাপনা পরিচালক নাসিমুল বাতেন প্রতিষ্ঠানের পরিচালন দক্ষতা তুলে ধরেন এবং খেলাপি ঋণ নিয়ন্ত্রণে ডিবিএইচ ফাইন্যান্সের সাফল্য উল্লেখ করে বলেন, “ডিবিএইচের খেলাপি ঋণ মোট ঋণের মাত্র ০.৮৪ শতাংশ, যা দেশের আর্থিক খাতের মধ্যে সর্বনিম্ন। এটি প্রতিষ্ঠানটিকে টানা ২১ বছর সর্বোচ্চ ক্রেডিট রেটিং ট্রিপল এ ভূমিকা পালন করেছে।

ডিবিএইচ ফাইন্যান্সের চেয়ারম্যান সৈয়দ মঈন উদ্দিন আহমেদ পরিচালকবৃন্দের প্রতিবেদন এবং নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন তুলে ধরেন। তিনি বৈশ্বিক অর্থনৈতিক মন্দাবস্থার প্রতিকূল পরিস্থিতির সত্ত্বেও কোম্পানির আয় নিয়ে সন্তোষ প্রকাশ করে বলেন, “ঝুঁকি ব্যবস্থাপনা এবং সেবার মান বৃদ্ধির লক্ষ্যে যে সকল কর্মসূচি গ্রহণ করা হয়েছে তা কোম্পানির আয়ে ইতিবাচক ভূমিকা রাখছে।

তিনি উল্লেখ করেন যে, প্রতিষ্ঠার পর থেকে এ পর্যন্ত, কোম্পানিটি মোট ৬২ হাজার ৮৬৯টি পরিবারের আবাসনের স্বপ্ন পূরণে সহায়তা করেছে।

ডেইলি শেয়ারবাজার ডটকম

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments