মঙ্গলবার, ৯ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৪শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeঅর্থনীতিসি-স্যুট অ্যাওয়ার্ডে ভূষিত হলেন ওয়ালটন প্লাজার এমডি মোহাম্মদ রায়হান
spot_img
spot_img

সি-স্যুট অ্যাওয়ার্ডে ভূষিত হলেন ওয়ালটন প্লাজার এমডি মোহাম্মদ রায়হান

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: দেশের ইলেকট্রনিক্স পণ্য বিক্রয় ও গ্রাহকসেবা খাতে অসামান্য অবদানের স্বীকৃতি হিসেবে ‘বাংলাদেশ সি-স্যুট অ্যাওয়ার্ডস ২০২৬’ পেয়েছেন ওয়ালটন প্লাজার ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মোহাম্মদ রায়হান। দেশের শীর্ষস্থানীয় ইলেকট্রনিক্স পণ্য বিক্রয় ও সেবাদানকারী প্রতিষ্ঠান ওয়ালটন প্লাজার নেতৃত্ব দিয়ে এ খাতে অবদান রাখায় তাঁকে ‘চিফ এক্সিকিউটিভ অফিসার (সিইও)/ম্যানেজিং ডিরেক্টর (এমডি) অব দ্য ইয়ার (ইলেকট্রনিক্স) ২০২৬’ ক্যাটাগরিতে পুরস্কৃত করা হয়।

২২ ও ২৩ নভেম্বর ঢাকার লা মেরিডিয়ানে অনুষ্ঠিত ‘দশম লিডারশিপ সামিট’-এর অংশ হিসেবে বাংলাদেশ সি-স্যুট অ্যাওয়ার্ডসের পঞ্চম আসর অনুষ্ঠিত হয়। বাংলাদেশ ব্র্যান্ড ফোরাম (বিবিএফ) আয়োজিত এ আসরে ২২টি ক্যাটাগরিতে ২৩ জন শীর্ষ করপোরেট নির্বাহীকে পুরস্কৃত করা হয়। দেশের করপোরেট ও ব্যবসায়িক খাতে নেতৃত্ব, উদ্ভাবন ও সাফল্যের স্বীকৃতি দিতে এ সম্মাননা দেওয়া হয়।
পুরস্কারপ্রাপ্তির প্রতিক্রিয়ায় মোহাম্মদ রায়হান বলেন, ‘ওয়ালটন প্লাজার ব্যবস্থাপনা পর্ষদের সহযোগিতা এবং আমাদের কোটি কোটি ক্রেতার আস্থা এই অর্জনের ভিত্তি। আমি তাঁদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানাই। দেশের সাধারণ ক্রেতাদের নিরবচ্ছিন্নভাবে সেবা দিয়ে যাচ্ছেন আমাদের সহকর্মীরা। এই স্বীকৃতি তাঁদেরও প্রাপ্য। আমাকে এ সম্মাননায় ভূষিত করার জন্য বাংলাদেশ ব্র্যান্ড ফোরাম ও সি-স্যুট অ্যাওয়ার্ডসের সঙ্গে সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ। ক্রেতাদের জন্য আমাদের পণ্য ও সর্বোচ্চ সেবা নিশ্চিত করতে এই স্বীকৃতি আমাদের আরও উৎসাহ ও অনুপ্রেরণা যোগাবে।’

এর আগে ২০২৫ সালে বাংলাদেশ সি-স্যুট অ্যাওয়ার্ডসের চতুর্থ আসরে ওয়ালটন মাইক্রো-টেক করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা নিশাত তাসনিম শুচি ‘সিইও অব দ্য ইয়ার’ এবং ওয়ালটনের হেড অব ডিস্ট্রিবিউটর নেটওয়ার্ক মো. ফিরোজ আলম ‘সেলস ডিরেক্টর অব দ্য ইয়ার’ পুরস্কার পান।
২০২৪ সালের ১২ ডিসেম্বর আয়োজিত আসরে ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসির ব্যবস্থাপনা পরিচালক এস এম মাহবুবুল আলম প্রযুক্তি খাতে ‘এমডি অব দ্য ইয়ার (টেক)’ পুরস্কারে ভূষিত হন। বিদ্যুৎসাশ্রয়ী ও পরিবেশবান্ধব পণ্য উৎপাদন, বাজারজাতকরণ ও রপ্তানির মাধ্যমে দেশের অর্থনীতি ও মানুষের জীবনযাত্রার মানোন্নয়নে অবদানের স্বীকৃতি হিসেবে তাঁকে এ সম্মাননা দেওয়া হয়।
এছাড়া, ২০২২ সালে পুরস্কারের প্রথম আসরে প্রতিষ্ঠানটির তৎকালীন ব্যবস্থাপনা পরিচালক ও সিইও গোলাম মুর্শেদ ‘ইমার্জিং সিইও অব দ্য ইয়ার’ পুরস্কার পেয়েছিলেন।

ডেইলি শেয়ারবাজার ডটকম/অ

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments