মঙ্গলবার, ৯ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৪শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeঅর্থনীতিবাংলাদেশি পণ্যে জিএসপি সুবিধা অব্যাহত রাখতে চায় কানাডা
spot_img
spot_img

বাংলাদেশি পণ্যে জিএসপি সুবিধা অব্যাহত রাখতে চায় কানাডা

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: বাংলাদেশের পণ্যের জন্য ২০৩২ সাল পর্যন্ত অগ্রাধিকারমূলক বাজারসুবিধা (জিএসপি) অব্যাহত রাখতে আগ্রহ প্রকাশ করেছে কানাডা। একই সঙ্গে দুই দেশের দ্বিপক্ষীয় বাণিজ্য ২০২৫ সালে প্রায় ২৫ শতাংশ বেড়ে ৪ বিলিয়ন কানাডীয় ডলার ছাড়িয়েছে। স্বল্পোন্নত দেশের (এলডিসি) তালিকা থেকে বাংলাদেশের টেকসই উত্তরণে সহযোগিতা অব্যাহত রাখার বিষয়েও আগ্রহ দেখিয়েছে দেশটি।

মঙ্গলবার(২৪ নভেম্বর) ঢাকায় অনুষ্ঠিত বাংলাদেশ ও কানাডার ষষ্ঠ দ্বিপক্ষীয় পরামর্শ সভায় এসব বিষয় উঠে আসে।

সভায় বাংলাদেশের পররাষ্ট্রসচিব সালাহউদ্দিন নোমান চৌধুরী এবং কানাডার গ্লোবাল অ্যাফেয়ার্সের ইন্দো-প্যাসিফিকবিষয়ক সহকারী উপমন্ত্রী ওয়েলডন এপ যৌথভাবে সভাপতিত্ব করেন। বৈঠকে দুই দেশের মধ্যে পাঁচ দশকের বেশি সময়ের সম্পর্ক আরও গভীর করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করা হয়। কৃষি, জ্বালানি, নিরাপত্তা ও প্রতিরক্ষা, কারিগরি শিক্ষা এবং বৃত্তিমূলক প্রশিক্ষণসহ বিভিন্ন খাতে বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণের সম্ভাবনা নিয়ে আলোচনা করেন প্রতিনিধিরা।

বাংলাদেশের এলডিসি উত্তরণকে টেকসই করতে প্রয়োজনীয় কাঠামোগত সংস্কারের ওপর গুরুত্ব দেন উভয় পক্ষের প্রতিনিধিরা। এ ক্ষেত্রে বাংলাদেশের রপ্তানি পণ্যের জন্য কানাডার অগ্রাধিকারমূলক বাজারসুবিধা ২০৩২ সাল পর্যন্ত বহাল রাখার আগ্রহের কথা জানানো হয়। বৈঠকে বাংলাদেশের উন্নয়নে কানাডার দীর্ঘদিনের সহযোগিতার বিষয়টিও উঠে আসে। দেশটির পক্ষ থেকে জানানো হয়, ১৯৭২ সাল থেকে বাংলাদেশকে ৬ দশমিক ৩ বিলিয়ন কানাডীয় ডলারের বেশি উন্নয়ন সহায়তা দেওয়া হয়েছে।

এ ছাড়া ২০২৬ সালের অক্টোবরে কানাডার আন্তর্জাতিক উন্নয়নবিষয়ক প্রতিমন্ত্রী রণদীপ সারাইয়ের বাংলাদেশ সফরের সময় ঘোষিত ৪৫ মিলিয়ন কানাডীয় ডলারের সহায়তার বিষয়টি উল্লেখ করা হয়। অর্থনৈতিক সুশাসন, প্রাতিষ্ঠানিক সংস্কার, বেসরকারি খাতের বিকাশ, বাণিজ্য সক্ষমতা বৃদ্ধি ও কৃষি উদ্ভাবনে এ সহায়তা কাজে লাগানোর কথা রয়েছে।

ডেইলি শেয়ারবাজার ডটকম/অ

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments