মঙ্গলবার, ৯ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৪শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeকোম্পানি সংবাদ২৮৫ কোটি টাকার প্রেফারেন্স শেয়ার ইস্যু করবে সিঙ্গার
spot_img
spot_img

২৮৫ কোটি টাকার প্রেফারেন্স শেয়ার ইস্যু করবে সিঙ্গার

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: পুঁজিবাজারে তালিকাভুক্ত প্রকৌশল খাতের কোম্পানি সিঙ্গার বাংলাদেশ (বিডি) লিমিটেডের প্রেফারেন্স শেয়ার ইস্যুর সিদ্ধান্ত সংশোধন করেছে কোম্পানিটির পরিচালনা পর্ষদ।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, নতুন সিদ্ধান্ত অনুযায়ী, কোম্পানিটি সর্বোচ্চ ২৮৫ কোটি টাকার প্রেফারেন্স শেয়ার ইস্যু করবে। ইউরোতে এর পরিমাণ ২ কোটি।প্রতিটি ১০ টাকা অভিহিত মূল্যের ২৮ কোটি ৫০ লাখ প্রেফারেন্স শেয়ার ইস্যু করা হবে। এর মাধ্যমে সর্বোচ্চ ২৮৫ কোটি টাকা সংগ্রহের পরিকল্পনা রয়েছে। তবে অর্থ গ্রহণের দিন ইউরোর বিনিময় হার অনুযায়ী টাকার চূড়ান্ত পরিমাণ নির্ধারণ করা হবে।

গত ২৩ নভেম্বর অনুষ্ঠিত পরিচালনা পর্ষদের সভায় আগের সিদ্ধান্ত সংশোধন করা হয়েছে। কোম্পানির পর্যাপ্ত ইকুইটি সক্ষমতা বিবেচনায় নিয়ে প্রেফারেন্স শেয়ার ইস্যুর পরিমাণ নতুন করে নির্ধারণ করা হয়েছে।

এর আগে গত ২৬ অক্টোবর প্রেফারেন্স শেয়ার ইস্যুর বিষয়ে মূল্য সংবেদনশীল তথ্য প্রকাশ করেছিল কোম্পানিটি। পরদিন ২৭ অক্টোবর ডিএসইতে শেয়ার মূলধন বৃদ্ধি-সংক্রান্ত তথ্য জানানো হয়। এবার আগের সুপারিশ সংশোধন করে নতুন প্রস্তাব প্রকাশ করেছে পরিচালনা পর্ষদ। তবে আগের মূল্য সংবেদনশীল তথ্যে প্রকাশিত অন্যান্য সিদ্ধান্ত অপরিবর্তিত থাকবে।

সংশোধিত প্রস্তাব অনুমোদনের জন্য আগামী ১৫ ডিসেম্বর কোম্পানিটির বিশেষ সাধারণ সভা (ইজিএম) অনুষ্ঠিত হবে। ওই দিন দুপুর আড়াইটায় নারায়ণগঞ্জের আড়াইহাজারে বাংলাদেশ স্পেশাল ইকোনমিক জোনের (বিএসইজেড) সিঙ্গার হোম অ্যাপ্লায়েন্সেস কারখানায় সরাসরি উপস্থিতি ও অনলাইন—উভয় মাধ্যমে সভাটি অনুষ্ঠিত হবে।

ডেইলি শেয়ারবাজার ডটকম/অ

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments