বৃহস্পতিবার, ১৩ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৯শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeপ্রধান সংবাদলোকসানে চাপা পড়েছে পুঁজি: থমথমে পুঁজিবাজার
spot_img
spot_img

লোকসানে চাপা পড়েছে পুঁজি: থমথমে পুঁজিবাজার

ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: আজ ২৮ মে, ২০২৫ তারিখ বুধবার সপ্তাহের পঞ্চম কার্যদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের পতনের মধ্যেদিয়ে লেনদেন শেষ হয়েছে। সেই সাথে কমেছে বেশিরভাগ শেয়ারের দর। এদিন দৈনিক লেনদেনেও রয়েছে নেতিবাচক প্রভাব। দিন শেষে আজ ১৫.৮২ শতাংশ শেয়ারের দর বেড়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা যায়, আজ ২৮ মে ডিএসই’র ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ১.৩৪ শতাংশ বা ৬২.৭২ পয়েন্ট কমে অবস্থান করছে ৪ হাজার ৬১৫.৪০ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ১৬.২৯ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ০০৮.১৪ পয়েন্টে এবং ডিএসই–৩০ সূচক ১৫.৮১ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ৭০৮.৩৬ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ৩৯৮ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৬৩ টির, কমেছে ২৯৫ টির এবং অপরিবর্তিত রয়েছে ৪০ টির। অর্থাৎ পুঁজিবাজারে আজ ১৫.৮২ শতাংশ শেয়ারের দর বেড়েছে। সারাদিনে ডিএসইতে ১৪ কোটি ৬৯ লাখ ৬ হাজার ৯৮৮ টি শেয়ার ১ লাখ ১৪ হাজার ৮৭৫ বার হাতবদল হয়েছে। আর দিন শেষে লেনদেন হয়েছে ২৬৪ কোটি ৯৮ লাখ ৬৯ হাজার টাকা।

গত কার্যদিবসে অর্থাৎ ২৭ মে ডিএসই’র ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ০.৮৭ শতাংশ বা ৪১.২৫ পয়েন্ট কমে অবস্থান করে ৪ হাজার ৬৭৮.১৩ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ৮.৮৮ পয়েন্ট কমে অবস্থান করে ১ হাজার ০২৪.৪৩ পয়েন্টে এবং ডিএসই–৩০ সূচক ১৭.৭৩ পয়েন্ট কমে অবস্থান করে ১ হাজার ৭২৪.১৭ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ৩৯২ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বৃদ্ধি পায় ৮৩ টির, কমেছে ২৩৭ টির এবং অপরিবর্তিত রয় ৭২ টির। অর্থাৎ পুঁজিবাজারে গত কার্যদিবসে ২১.১৭ শতাংশ শেয়ারের দর বৃদ্ধি পায়। সারাদিনে ডিএসইতে ১৫ কোটি ৫১ লাখ ৩১ হাজার ৬০২ টি শেয়ার ১ লাখ ৫ হাজার ৯৮৮ বার হাতবদল হয়। আর দিন শেষে লেনদেন হয় ২৭২ কোটি ৭৪ লাখ ৪৬ হাজার টাকা।

সে হিসেবে আজ লেনদেন কমেছে ৭ কোটি ৭৫ লাখ ৭৭ হাজার টাকা।

এদিকে, আজ দিন শেষে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সাধারণ মূল্য সূচক সিএএসপিআই ১.০৫ শতাংশ বা ১৩৮.৭৫ পয়েন্ট কমে অবস্থান করছে ১৩ হাজার ০২৫.৫৫ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ১৯৪ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৩৮ টির, কমেছে ১৩৮ টির এবং অপরিবর্তিত রয়েছে ১৮ টির। আজ দিন শেষে সিএসইতে লেনদেন হয়েছে ১৮ কোটি ৫২ লাখ ৮৯ হাজার ৯৩৩ টাকা।

 

ডেইলি শেয়ারবাজার ডটকম/এম আর.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Price Sensitive Information (Dividend): Wata Chemicals Limited

Price Sensitive Information (Dividend): eGeneration PLC.

Price Sensitive Information (Q3): Jamuna Bank PLC.

Price Sensitive Information (Dividend): Techno Drugs Ltd.

Recent Comments