বৃহস্পতিবার, ১১ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৫শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeআন্তজার্তিকশক্তিশালী দুই ভূমিকম্পে কাঁপল ভেনেজুয়েলা
spot_img
spot_img

শক্তিশালী দুই ভূমিকম্পে কাঁপল ভেনেজুয়েলা

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: পরপর শক্তিশালী দুই ভূমিকম্প আঘাত হেনেছে দক্ষিণ আমেরিকার দেশ ভেনেজুয়েলায়। প্রথমে ৭.২ ও পরে ৭.৫ মাত্রার ভূমিকম্পের আঘাতে দেশটির বহু ভবন ধসে পড়েছে। এতে ব্যাপক হতাহতের শঙ্কার কথা জানিয়েছেন বিশেষজ্ঞরা। খবর রয়টার্সের।

যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ (ইউএসজিএস) জানায়, বুধবার বিকালে ভেনেজুয়েলার রাজধানী কারাকাসের প্রায় ১৬০ কিলোমিটার (১০০ মাইল) পশ্চিমে ৭.২ মাত্রার ভূমিকম্পটি আঘাত হানে। এর এক মিনিটের মধ্যেই ৭.৫ মাত্রার আরেকটি ভূমিকম্প অনুভূত হয়।

ইউএসজিএস বলেছে, ব্যাপক হতাহত ও ক্ষয়ক্ষতির আশঙ্কা রয়েছে এবং দুর্যোগটি বিস্তৃত হওয়ার আশঙ্কা আছে। ধারণা করা হচ্ছে, নিহতের সংখ্যা ১০ হাজার থেকে ১ লাখের মধ্যে হতে পারে।

এখন পর্যন্ত দেশব্যাপী হতাহতের সংখ্যা জানায়নি দেশটির কর্তৃপক্ষ। তবে স্থানীয় কর্মকর্তা ও প্রত্যক্ষদর্শীরা ভবন ধসে পড়া ও হতাহতের সংখ্যা বাড়ার খবর দিচ্ছেন।

ভিডিওতে দেখা যাচ্ছে, রাতে ধসে পড়া ভবনে উদ্ধারকাজ চালাচ্ছেন উদ্ধারকর্মীরা। ভবনের বাইরে উদ্বিগ্ন স্বজনরা প্রিয়জনকে উদ্ধারের অপেক্ষা করছেন।

পূর্ব কারাকাসের চাকাওতে পৌরসভার মেয়র গুস্তাভো দুকে গণমাধ্যমকে জানিয়েছেন, দুটি ভবন ধসে পড়েছে। ১৬ জন আহত হয়েছেন এবং নিহতের ঘটনাও রয়েছে। তবে নিহতের সংখ্যা জানাননি তিনি।

সরকারি ছুটির দিনের বিকালে যখন ভূমিকম্পটি আঘাত হানে, তখন অনেক ভেনেজুয়েলানই বাসায় ছিলেন।

পশ্চিম কারাকাসের বাসিন্দা ৪১ বছর বয়সী জনসংযোগ কর্মকর্তা অ্যাস্ট্রিড রামিরেজ বলছিলেন, ‘এটা (ভূমিকম্প) শুরু হওয়া মাত্রই আমরা মানুষের চিৎকার শুনতে পেলাম। সবাই সিঁড়ি দিয়ে দৌড়ে নিচে নামছিল।’

বহু হতাহতের শঙ্কায় প্রস্তুতি নিচ্ছে দেশটির হাসপাতালগুলো। কারাকাসের হসপিটাল দে ক্লিনিকাসে আহতদের চিকিৎসায় দ্বিগুণ কর্মীকে রাতের শিফট করতে বলা হয়েছে। কিছু কিছু এলাকায় সোমবার পর্যন্ত ক্লাস ও স্থানীয় অনুষ্ঠান বাতিল করেছে।

ডেইলি শেয়ারবাজার ডটকম/অ

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments