রবিবার, ২৩শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ, ৮ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeআন্তজার্তিকশত কোটি ডলারের অস্ত্র সহায়তা দিতে ইউক্রেনে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী
spot_img
spot_img

শত কোটি ডলারের অস্ত্র সহায়তা দিতে ইউক্রেনে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: ইউক্রেনকে আরও শত কোটি ডলারের অস্ত্র সহায়তার ঘোষণা দিতে কিয়েভে পৌঁছেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন। রাশিয়ার বিরুদ্ধে ইউক্রেনের পাল্টা আক্রমণ শুরুর চার মাসের মাথায় এ ঘোষণা দিতে যাচ্ছে যুক্তরাষ্ট্র।

মার্কিন পররাষ্ট্র দপ্তরের এক কর্মকর্তা জানিয়েছেন, ২০২২ সালের ফেব্রুয়ারিতে রাশিয়ার আক্রমণের পর প্রথমবারের মতো ইউক্রেনে দুদিনের সফর করছেন ব্লিঙ্কেন। এই সফরকালে তিনি শত কোটি ডলারেরও বেশি মার্কিন সহায়তার একটি নতুন প্যাকেজ ঘোষণা করবেন।

মার্কিন সংবাদমাধ্যম প্রায়ই নাম প্রকাশে অনিচ্ছুক কর্মকর্তাদের উদ্ধৃত করে ইউক্রেনের পাল্টা আক্রমণকে খুব ধীর এবং দুর্বল পরিকল্পিত বলে সমালোচনা করে। বিষয়টিতে বিরক্তি প্রকাশ করেছেন ইউক্রেনের কর্মকর্তারা।

নাম প্রকাশে অনিচ্ছুক একজন মার্কিন কর্মকর্তা রয়টার্সকে জানিয়েছেন, ব্লিঙ্কেন তার সফরের সময় পাল্টা আক্রমণের মূল্যায়ন প্রতিবেদন চাইবেন।

ডেইলি শেয়ারবাজার ডটকম/এম আর.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments