রবিবার, ২৩শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ, ৮ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeবিনোদনশাকিব আমার ভাই পূজা চেরী
spot_img
spot_img

শাকিব আমার ভাই পূজা চেরী

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: ঢাকাই সিমেনার সুপারস্টার শাকিব খান ব্যক্তিজীবনে চিত্রনায়িকা অপু বিশ্বাস ও শবনম বুবলীকে বিয়ে করেছিলেন। তাদের দুজনের বাইরেও আরও এক নায়িকার সঙ্গে সম্পর্কের গুঞ্জন ছড়িয়েছিল নায়ককে ঘিরে, যার নাম পূজা চেরী।

অনেকের ধারণা, শাকিবের সঙ্গে ‘গলুই’ সিনেমায় অভিনয় করতে গিয়ে পূজার সঙ্গে প্রেম হয়। এমনও শোনা যায়, পূজার সেই প্রেমের কারণে বুবলীর সঙ্গে হাতাহাতির ঘটনাও ঘটে। যদিও সেসবের পক্ষে জোরালো কোনো প্রমাণ পাওয়া যায়নি। সম্প্রতি শাকিব খানের ব্যবসায়িক প্রতিষ্ঠানের বিভিন্ন আয়োজনে পূজার সরব উপস্থিতিতে এই গুঞ্জন আরও মাথাচাড়া দিয়েছে। শাকিবের ‘দরদ’ সিনেমার বিশেষ প্রদর্শনীতেও দেখা গেছে পূজাকে। সব মিলিয়ে শাকিবের সঙ্গে পূজা এখন আরও বেশি চর্চিত।

এবার সেই প্রেমের গুঞ্জন নিয়ে আবারও কথা বলেছেন পূজা। তিনি বলেন, ‘শাকিব ভাই এত সিনিয়র একজন ব্যক্তিত্ব, তার সঙ্গে প্রেম! এটা যারা বলেন তাদের নিজেদের লজ্জা থাকা উচিত। আমরা যারা কাজ করি, হোক তা সিনিয়র কিংবা জুনিয়র- আমাদের মধ্যে কিন্তু একটা দারুণ বন্ধুত্ব তৈরি হয়। যদি শাকিব ভাইয়ের কথা বলি বা সিয়াম, রোশান, এবিএম সুমন; যাদের কথাই বলি না কেন, সবার সঙ্গে আমার কাজ হয়েছে। প্রত্যেকেই কাজের জায়গা থেকে আমার ভালো বন্ধু। শাকিব ভাইয়ের সঙ্গে এটা তো জীবনেও আসবে না। তাকে ভীষণ শ্রদ্ধা করি।

ডেইলি শেয়ারবাজার ডটকম/এম.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments