বুধবার, ২০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ৩রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeবিনোদনশাকিব চান নায়ক, অপু চান ডাক্তার—জয়ের ভবিষ্যৎ কোন পথে?
spot_img
spot_img

শাকিব চান নায়ক, অপু চান ডাক্তার—জয়ের ভবিষ্যৎ কোন পথে?

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: সন্তানের ভবিষ্যৎ নিয়ে দুশ্চন্তা নেই—এমন বাবা-মা খুঁজে পাওয়া কঠিন। ঢাকাই সিনেমার জনপ্রিয় অভিনেতা শাকিব খানও এর ব্যতিক্রম নন। সন্তানের দেখভালের পাশাপাশি ভবিষ্যৎ পরিকল্পনাও তার ভাবনায় থাকে। বড় ছেলে আব্রাম খান জয়কে ভবিষ্যতে নায়ক হিসেবে দেখতে চান তিনি। তবে এই বিষয়ে ভিন্ন মত পোষণ করেন জয়ের মা অপু বিশ্বাস।

সম্প্রতি একটি টেলিভিশন অনুষ্ঠানে অতিথি হয়ে এ প্রসঙ্গে কথা বলেন অপু বিশ্বাস। উপস্থাপকের প্রশ্ন ছিল—জয়কে বাবা-মা কোন পেশায় দেখতে চান? উত্তরে অপু জানান, “ওর বাবা বরাবরই চায় জয় নায়ক হোক।”

তবে ছেলের জন্য ভিন্ন স্বপ্ন দেখেন তিনি নিজে। অপু বলেন, “আমি একদমই চাই না জয় নায়ক হোক। বিষয়টি আমি আগেও অনেক জায়গায় বলেছি। আমার মা যেমন চেয়েছিলেন জয় যেন ডাক্তার হয়, আমিও সেটাই চাই।”

তিনি আরও জানান, জয়ের নিজের মনোভাবও এখনো স্থির নয়। “কখনো জয় বলে সে নায়ক হবে, কখনো গায়ক হতে চায়। আবার কখনো ডাক্তার বা ইঞ্জিনিয়ার হওয়ার কথাও বলে। ও এখনো সিদ্ধান্ত নিতে পারেনি কোনটা তার জন্য ভালো হবে। ওর বয়স মাত্র সাড়ে নয় বছর। তাই আমি চাই ওকে সময় দিতে। ধীরে ধীরে নিশ্চয়ই সে নিজেই বুঝতে পারবে—সে আসলে কী হতে চায়।”

উল্লেখ্য, ২০০৮ সালের ১৮ এপ্রিল বিবাহবন্ধনে আবদ্ধ হন শাকিব খান ও অপু বিশ্বাস। দীর্ঘদিন গোপনে দাম্পত্য জীবন কাটানোর পর ২০১৬ সালের ২৭ সেপ্টেম্বর তাদের পুত্র আব্রাম খান জয়ের জন্ম হয়। পরে সন্তানের বিষয়টি প্রকাশ্যে আনেন অপু বিশ্বাস।

ডেইলি শেয়ারবাজার ডটকম/অ

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments