বৃহস্পতিবার, ২৬শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ১০ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeখেলা-ধুলাশান্তর ডেপুটি মিরাজ
spot_img
spot_img

শান্তর ডেপুটি মিরাজ

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: নাজমুল হোসেন শান্তর ডেপুটি ছিলেন আফগানিস্তানের বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজে। অধিনায়ক ইনজুরিতে পড়ায় সিরিজের শেষ ম্যাচে অধিনায়ক হিসেবে অভিষেকও হয় মেহেদী হাসান মিরাজের।

ওয়েস্ট ইন্ডিজে ছিলেন দুই সংস্করণ– টেস্ট ও ওয়ানডে দলের অধিনায়ক ছিলেন মিরাজ। তাঁর নেতৃত্বে ২০০৯ সালের পর ওয়েস্ট ইন্ডিজের মাটিতে টেস্ট ম্যাচ জেতে বাংলাদেশ। অথচ তাকেই চ্যাম্পিয়ন্স ট্রফিতে সহ-অধিনায়কও করা হয়নি।

তবে কি বিসিবির বর্তমান কর্মকর্তারা নাজমুল হাসান পাপনের নীতিকে অনুসরণ করছেন? বিসিবি সভাপতি ফারুক আহমেদের কাছে এ ব্যাপারে জানতে চাওয়া হলে তিনি বলেন, ‘এটা খেয়াল ছিল না। কাল সহ-অধিনায়ক ঘোষণা করে দেব।

ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, ভারত, নিউজিল্যান্ড, দক্ষিণ আফ্রিকা দলে সহ-অধিনায়ক রাখা হয় ভবিষ্যৎ অধিনায়কের কথা মাথায় রেখে। বাংলাদেশের ক্রিকেটে এই সংস্কৃতি গড়ে ওঠেনি। ভবিষ্যৎ অধিনায়ককে কখনও প্রস্তুত করা হয় না।

নিয়মিত অধিনায়ক চোটে পড়লে স্কোয়াড থেকে একজনকে জরুরি ভিত্তিতে দায়িত্ব দেওয়া হয়। কোনো রকম মানসিক প্রস্তুতি ছাড়া সেই ক্রিকেটার নেতৃত্বের দায়িত্ব পালনও করেন। এতে লাভের চেয়ে ক্ষতি বেশি বলে মনে করেন সাবেক অধিনায়করা।

বিসিবি সভাপতি ফারুক আহমেদও মনে করেন অন্য দেশের মতো একজন সহ-অধিনায়ক রাখা প্রয়োজন। মিরাজকে আজ চ্যাম্পিয়ন্স ট্রফির দলের সহ-অধিনায়ক ঘোষণা করতে পারেন তিনি।

 

ডেইলি শেয়ারবাজার ডটকম/এম আর.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments