
ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি শাহজালাল ইসলামী ব্যাংক পিএলসির একজন স্পন্সরের ঘোষণাকৃত শেয়ার বিক্রয় সম্পন্ন হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
তথ্যমতে, কোম্পানিটির স্পন্সর তোফাজ্জল হোসেন ৭ লাখ ৩৫ হাজার ৭২৯ টি শেয়ার বিক্রি সম্পন্ন করেছেন।
উল্লেখ্য, এই স্পন্সর ৩ সেপ্টেম্বর, ২০২৪ তারিখে প্রচারিত ঘোষণা অনুসারে ৩০ কার্যদিবসের মধ্যে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) মাধ্যমে বিদ্যমান বাজার মূল্যে কোম্পানির উল্লেখিত পরিমান শেয়ার বিক্রয় সম্পন্ন করেছেন।
ডেইলি শেয়ারবাজার ডটকম/ই.
























Recent Comments