শনিবার, ২৮শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ১২ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeস্বাস্থ্য বার্তাশীতে খাবেন যেসব পানীয়
spot_img
spot_img

শীতে খাবেন যেসব পানীয়

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: শীতে অনেকের ঠান্ডাজনিত সমস্যা বেশি হয়। সর্দি, কাশি সমস্যা যেন লেগেই থাকে। এসময় গরম পানীয় হতে পারে সমাধান। গলা ব্যথাতেও পাওয়া যাবে দারুন উপকার। হাঁচি-কাশির পরিমাণ কমাতেও সাহায্য করে গরম পানীয়। শীতে এসব সমস্যা এড়াতে যেসব পানিয় দিবে সমাধান তা যেনে নেয়া যাক।

অ্যান্টি-অক্সিডেন্টস সমৃদ্ধ গ্রিন টি শরীরে মেটাবলিজমের হার বৃদ্ধি করে এবং ওজন নিয়ন্ত্রণে সহায়তা করে। এসময় গ্রিন টি শরীরকে উষ্ণ করতেও দারুন ভাবে কাজ করে। গ্রিন টি এবং মধুর মিশ্রণ শরীরে আরাম এনে দেয়। গ্রিন টি ও মধুর সঙ্গে কেসর, দারচিনি এবং এলাচ যোগ করতে পারে। এসব মসলার গুণে এই পানীয় শরীর গরম রাখতে সাহায্য করবে। বাদামের সঙ্গে এই চা পরিবেশন করতে পারেন।

গরম দুধের মধ্যে সামান্য হলুদ মিশিয়ে খেতে পারলে অনেক উপকার পাওয়া যায়। বিশেষ করে যাদের অল্পতেই ঠান্ডা লেগে যায়, সর্দি-কাশি হয়, তারা এই পানীয় খেলে উপকার এবং আরাম দুটোই পাবেন। হলুদে থাকা অ্যান্টি মাইক্রোবাইয়াল ইনফেকশন এড়াতে এটি সহায়তা করে। সর্দি কাশির সমস্যা কমানোর পাশাপাশি রোগ প্রতিরোধ ক্ষমতাও বাড়ায় এই পানীয়।

শীতে লিকার চা বা কালো চা খেলে উপকার পাওয়া যায়। এই চা মেদ ঝরাতে এবং ওজন নিয়ন্ত্রণে সহায়তা করে। এর পাশাপাশি রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। এতে মসলা, লেবু, পুদিনা বা তুলশী পাতাও যোগ করতে পারেন। এতে করে ঠান্ডাজনিত সমস্যায় দারুন ফল পাবেন।

কফিতে দুধ এবং চিনি অপছন্দ হলে শীতে আপনার সঙ্গী হোক ব্ল্যাক কফি। তবে দুধ, চিনি ছাড়া কফি খেলে অনেকসময় অ্যাসিডিটি হয়। তাই প্রদাহজনিত সমস্যা থাকলে এই পানীয় এড়িয়ে চলাই ভালো। কাজের ফাঁকে এক কাপ ব্ল্যাক কফি খেলে চাঙ্গা থাকবেন। এছাড়াও ত্বকের খেয়াল রাখে ব্ল্যাক কফি। তবে এই পানীয় স্বাদে তেতো হয়। চাইলে দুধ এবং চিনি মিশিয়েও খেতে পারেন।

ডেইলি শেয়ারবাজার ডটকম/মৌ.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments