মঙ্গলবার, ১২ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৬শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeভিন্নস্বাদের খবরশীতে মজাদার খেজুরের গুড়ের তৈরি জিলাপি
spot_img
spot_img

শীতে মজাদার খেজুরের গুড়ের তৈরি জিলাপি

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: শীতের সকালে খেজুরের গুড়ের তৈরি পিঠার থেকে লোভনীয় আর কী হতে পারে! পিঠা তো অনেক রকমের হয়, খেজুরের গুড় দিয়ে যে জিলাপিও তৈরি করা যায়।

চলুন জেনে নেওয়া যাক খেজুরের গুড় দিয়ে জিলাপি তৈরির রেসিপি-

গোলা তৈরি করতে যা লাগবে

ময়দা- ২ কাপ
মাস কালাইয়ের ডাল- ১/৪ কাপ
বেকিং পাউডার- ১/৩ চা চামচ
টক দই- ৫ টেবিল চামচ
ইস্ট- দেড় চা চামচ
কর্নফ্লাওয়ার- ৪ টেবিল চামচ
লবণ- ১ চা চামচ
ঘি- ৪ টেবিল চামচ
হালকা গরম পানি- ২ কাপ
তেল- ৩ কাপ (ভাজার জন্য)।
সিরা তৈরি করতে যা লাগবে
পানি- ৩ কাপ
খেজুর গুড়- ৩ কাপ
ঘি- ১ টেবিল চামচ
গোলাপজল- ১ চা চামচ
এলাচ- ৩টি
লেবুর রস- ১ চা চামচ।
যেভাবে তৈরি করবেন

মাস কালাইয়ের ডাল কয়েক ঘণ্টা ভিজিয়ে রেখে ধুয়ে ব্লেন্ড করে নিন। একটি পাত্রে ময়দার সঙ্গে কর্নফ্লাওয়ার, তেল, লবণ, দই, ইস্ট ও পানি মিশিয়ে গোলা তৈরি করুন। মিশ্রণটি খুব বেশি পাতলা বা ঘন যেন না হয় সেদিকে খেয়াল রাখবেন। এভাবে ঢেকে রেখে দিন ঘণ্টাখানেক। অন্য একটি হাঁড়িতে সিরার উপকরণ নিয়ে জ্বাল দিয়ে সিরা তৈরি করুন। সিরা কয়েকবার ফুটে ওঠার পর চুলা বন্ধ করে দিতে হবে। এটি বেশি ঘন করা যাবে না।

এবার প্যানে তেল গরম হতে দিন। চুলার আঁচ কমিয়ে রাখবেন। তেল খুব বেশি গরম হওয়ার আগেই গোলা দিয়ে জিলাপির প্যাঁচ দিন। গোলা সসের বোতলে ভরে এভাবে প্যাঁচ দিতে পারবেন। জিলাপি মচমচে করে ভেজে তুলে গরম সিরায় মিনিট খানেক ডুবিয়ে তুলে ফেলতে হবে। এবার গরম গরম পরিবেশন করুন সুস্বাদু খেজুর গুড়ের জিলাপি।

 

ডেইলি শেয়ারবাজার ডটকম/পি.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments