বৃহস্পতিবার, ১৩ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৯শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeস্বাস্থ্য বার্তাশীতে সুস্থ থাকতে খাদ্যতালিকায় রাখুন বীজ
spot_img
spot_img

শীতে সুস্থ থাকতে খাদ্যতালিকায় রাখুন বীজ

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: শীতে এলেই জ্বর, সর্দি, কাশির সমস্যা লেগেই থাকে। রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে প্রয়োজন সঠিক খাদ্যাভাস। তাই শীতে সুস্থ থাকতে কিছু বীজ কাজ করবে ঔষধের মত। বিশেষজ্ঞরা বলছেন, শীতে শরীর সুস্থ রাখতে এই বীজগুলোতে প্রচুর পরিমাণে প্রোটিন, ফাইবার, স্বাস্থ্যকর চর্বি, ভিটামিন ও খনিজ থাকে। জেনে নেয়া যাক খাদ্যতালিকায় রাখবেন যেসকল বীজ।

খাদ্যতালিকায় রাখতে হবে কুমড়ার বীজ। এতে থাকা ফসফরাস, জিঙ্ক, ম্যাগনেসিয়াম, আয়রন এবং অনেক ধরনের অ্যান্টি-অক্সিডেন্ট শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। এর পাশাপাশি শরীরে তাপ বজায় রাখতে সাহায্য করে। হালকা ভাজা কুমড়ার বীজ সকালের নাশতায় খেতে পারেন।

চিয়া সিডে ওমেগা-৩ ফ্যাটি এসিড, প্রোটিন, ফাইবার থাকায় এটি হাড় মজবুত ও শক্তি বৃদ্ধি করে। চিয়া সিড পানিতে ভিজিয়ে, পুডিং আকারে বা স্মুদিতে মিশিয়েও খেতে পারেন।

শীতকালে ফ্ল্যাক্সসিডে থাকা ওমেগা-৩ ফ্যাটি এসিড, ফাইবার এবং প্রচুর পরিমাণে অ্যান্টি-অক্সিডেন্ট শরীরের অভ্যন্তরে প্রদাহ কমায়, ত্বকে আর্দ্রতা প্রদান করে। এই বীজ হৃদরোগের জন্যও উপকারী। এই বীজ শীতকালে শরীরকে ভেতর থেকে উষ্ণতা দেয়।

এছাড়াও শীতে অত্যন্ত উপকারি সূর্যমুখীর বীজ। এই বীজে প্রচুর পরিমাণে ভিটামিন ই, ম্যাগনেসিয়াম, কপার, সেলেনিয়াম ও প্রোটিন রয়েছে। এসব উপাদান শরীরে শক্তি জোগানোর পাশাপাশি রোগ প্রতিরোধ ক্ষমতাকে শক্তিশালী করে। তাই শীতে সুস্থ থাকতে খাদ্যতালিকায় রাখতে হবে এসকল বীজ।

ডেইলি শেয়ারবাজার ডটকম/এস.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments