ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: আজ বৃহস্পতিবার ১৫ সেপ্টেম্বর সপ্তাহের শেষ কার্যদিবসে পুঁজিবাজারে সূচকের উত্থানে লেনদেন শেষ হয়েছে। এদিন বেড়েছে বেশিরভাগ শেয়ারের দর। তবে কমেছে দৈনিক লেনদেনের পরিমান। দিন শেষে আজ ৩৩.১৫ শতাংশ শেয়ারের দর বেড়েছে।

জানা যায়, আজ ১৫ সেপ্টেম্বর ডিএসই’র ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ০.৪২ শতাংশ বা ২৭.৮৩ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৬ হাজার ৫১৫.০১ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ১২.০২ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ৪২৯.৫৫ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ১৩.১১ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ২ হাজার ৩৪৬.৩৫ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ৩৭১ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১২৩ টির, কমেছে ১০৭ টির এবং অপরিবর্তিত রয়েছে ১৪১ টির। অর্থাৎ পুঁজিবাজারে আজ ৩৩.১৫ শতাংশ শেয়ারের দর বেড়েছে। সারাদিনে ডিএসইতে ২০ কোটি ৪০ লাখ ৮৮ হাজার ৪৮১টি শেয়ার ২ লাখ ৩৫৬ বার হাতবদল হয়েছে। আর দিন শেষে লেনদেন হয়েছে ১ হাজার ২৪২ কোটি ৭৭ লাখ ২৫ হাজার টাকা।
গত কার্যদিবসে অর্থাৎ ১৪ সেপ্টেম্বর ডিএসই’র ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ০.৭৭ শতাংশ বা ৫০.৪১ পয়েন্ট কমে অবস্থান করছে ৬ হাজার ৪৮৭.১৭ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ৯.৪২ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ৪১৭.৫২ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ২০.২৭ পয়েন্ট কমে অবস্থান করছে ২ হাজার ৩৩৩.২৩ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ৩৭১ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৭২ টির, কমেছে ১৭৫ টির এবং অপরিবর্তিত রয়েছে ১২৪ টির। অর্থাৎ পুঁজিবাজারে গত কার্যদিবসে ১৯.৪০ শতাংশ শেয়ারের দর বেড়েছে। সারাদিনে ডিএসইতে ২১ কোটি ৬৭ লাখ ৯৪ হাজার ৮১৯টি শেয়ার ২ লাখ ১৯ হাজার ৬৭৭ বার হাতবদল হয়েছে। আর দিন শেষে লেনদেন হয়েছে ১ হাজার ৩০৭ কোটি ৭৮ লাখ ১৪ হাজার টাকা।
সে হিসেবে আজ লেনদেন কমেছে ৬৫ কোটি ৮৯ হাজার টাকা।
এদিকে আজ দিন শেষে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) সাধারণ মূল্য সূচক সিএএসপিআই ০.৩৮ শতাংশ বা ৭২.৮০ পয়েন্ট বেড়ে অবস্থান করেছে ১৯ হাজার ১৪১.০২ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ২৬৪ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বৃদ্ধি পেয়েছে ৮৮টির, কমেছে ৯১ টির এবং অপরিবর্তিত রয়েছে ৮৫টির। আর দিন শেষে লেনদেন হয়েছে ১৮ কোটি ৩৫ লাখ ১ হাজার ৯৯৪ টাকা। গত কার্যদিবসে লেনদেন হয়েছিলো ২১ কোটি ৪৯ লাখ ৯৩ হাজার ৭২০ টাকা। সে হিসেবে আজ লেনদেন কমেছে ৩ কোটি ১৪ লাখ ৯১ হাজার ৭২৬ টাকা।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এস.
































Recent Comments