ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: আজ সপ্তাহের তৃতীয় কার্যদিবস বুধবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের শেষ বেলায় বিক্রেতা সংকটে পড়েছে পুঁজিবাজারে তালিকাভুক্ত ভিন্ন ভিন্ন খাতের মোট ৮ কোম্পানি। বিক্রেতা সংকটে হল্টেড হয়েছে সবগুলো কোম্পানি। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

কোম্পানিগুলো হচ্ছে- ইসলামিক ফিন্যান্স, সাউথবাংলা ব্যাংক, শ্যামপুর সুগার, জিলবাংলা সুগার মিলস লিমিটেড, মিরাকল ইন্ডাস্ট্রিজ, ন্যাশনাল হাউজিং ফাইন্যান্স, পেপার প্রসেসিং এবং তমিজউদ্দিন টেক্সটাইল।
তথ্যমতে, আজ বেলা ১২টা ৪১ মিনিট পর্যন্ত ইসলামিক ফিন্যান্সের স্ক্রিনে ৩৫ ৫৪ হাজার ১০টি শেয়ার কেনার আবেদন থাকলেও বিক্রেতার ঘর শূন্য ছিল। আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ার সর্বশেষ ২৮ টাকা ৬০ পয়সা দরে লেনদেন হয়।
এদিকে একই সময়ে সাউথবাংলা ব্যাংকের স্ক্রিনে ৩ কোটি ৯৭ লাখ ১৯ হাজার ৬২১টি শেয়ার ক্রয়ের আবেদন থাকলেও বিক্রেতার ঘর শূন্য ছিল। আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ার সর্বশেষ ১১ টাকা দরে লেনদেন হয়।
একই সময়ে শ্যামপুর সুগার, মিরাকল ইন্ডাস্ট্রিজ, ন্যাশনাল হাউজিং ফাইন্যান্স, পেপার প্রসেসিং, তমিজউদ্দিন টেক্সটাইল জিলবাংলা সুগার মিলস লিমিটেডর স্ক্রিনে অসংখ্য ক্রেতা থাকলেও বিক্রেতা ঘর শূণ্য ছিল।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এম এইচ
































Recent Comments