মঙ্গলবার, ২৫শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ, ১০ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeবাজার বিশ্লেষণশেষ বেলায় সেল প্রেসার: কমেছে বেশিরভাগ শেয়ার দর
spot_img
spot_img

শেষ বেলায় সেল প্রেসার: কমেছে বেশিরভাগ শেয়ার দর

ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: আজ বুধবার ৩১ জানুয়ারি, ২০২৪ তারিখ সপ্তাহের চতুর্থ কার্যদিবসে পুঁজিবাজারে সূচক উত্থানের মধ্য দিয়ে লেনদেন শেষ হয়েছে। এদিন কমেছে বেশিরভাগ শেয়ার দর। তবে দৈনিক লেনদেনে রয়েছে ইতিবাচক প্রভাব। দিন শেষে ৩৬.৮৯ শতাংশ শেয়ারের দর বেড়েছে।

জানা যায়, আজ ৩০ জানুয়ারি ডিএসই’র ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ০.০৫ শতাংশ বা ৩.১২ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৬ হাজার ১৫৩.৩৩ পয়েন্ট। আর ডিএসই শরিয়াহ সূচক ২.৪৩ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ৩৫১.৯৫ পয়েন্টে এবং ডিএসই–৩০ সূচক ৭.১৬ পয়েন্ট কমে অবস্থান করছে ২ হাজার ১০৩.৯২ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ৩৯৩টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১৪৫ টির, কমেছে ২০৭ টির এবং অপরিবর্তিত রয়েছে ৪১ টির। অর্থাৎ পুঁজিবাজারে আজ ৩৬.৮৯ শতাংশ শেয়ারের দর বেড়েছে। সারাদিনে ডিএসইতে ৩২ কোটি ৫৯ লাখ ২১ হাজার ৫৫২টি শেয়ার ২ লাখ ৪৮ হাজার ২৯১ বার হাতবদল হয়েছে। আর দিন শেষে লেনদেন হয়েছে ৯৭৯ কোটি ৭১ লাখ ৪ হাজার টাকা।

গত কার্যদিবসে অর্থাৎ ৩০ জানুয়ারি ডিএসই’র ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ০.৮৬ শতাংশ বা ৫২.৯৮ পয়েন্ট বেড়ে অবস্থান করেছে ৬ হাজার ১৫০.২১ পয়েন্ট। আর ডিএসই শরিয়াহ সূচক ১২.৬৩ পয়েন্ট বেড়ে অবস্থান করেছে ১ হাজার ৩৫৪.৪৯ পয়েন্টে এবং ডিএসই–৩০ সূচক ৭.৭৩ পয়েন্ট বেড়ে অবস্থান করেছে ২ হাজার ১১১.০৯ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ৩৯৪টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বৃদ্ধি পায় ২৫৫ টির, কমেছে ৯২ টির এবং অপরিবর্তিত রয় ৪৭ টির। অর্থাৎ পুঁজিবাজারে গত কার্যদিবসে ৬৪.৭২ শতাংশ শেয়ারের দর বৃদ্ধি পায়। সারাদিনে ডিএসইতে ২৯ কোটি ৩২ লাখ ৭৬ হাজার ৩৯০টি শেয়ার ২ লাখ ৫১ হাজার ৮৪৭ বার হাতবদল হয়। আর দিন শেষে লেনদেন হয় ৯৩৯ কোটি ৮৬ লাখ ৯৭ হাজার টাকা।

সে হিসেবে আজ লেনদেন বেড়েছে ৩৯ কোটি ৮৪ লাখ ৭ হাজার টাকা।

এদিকে আজ দিন শেষে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সাধারণ মূল্য সূচক সিএএসপিআই ০.১২ শতাংশ বা ২১.৬২ পয়েন্ট কমে অবস্থান করেছে ১৭ হাজার ৪২১.১৭ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ২৫৮টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৯২ টির, কমেছে ১৩১ টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৫ টির। আজ দিন শেষে লেনদেন হয়েছে ১৪ কোটি ৭৮ লাখ ১০ হাজার ১০৩ টাকা।

 

ডেইলি শেয়ারবাজার ডটকম/এম আর.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments