ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: আজ মঙ্গলবার ২৬ ডিসেম্বর, ২০২৩ তারিখ সপ্তাহের তৃতীয় কার্যদিবসে পুঁজিবাজারে সূচক উত্থানের মধ্য দিয়ে লেনদেন শেষ হয়েছে। সেই সাথে বেড়েছে বেশিরভাগ শেয়ারের দর ও দৈনিক লেনদেনের পরিমাণও। দিন শেষে ২৬.৬২ শতাংশ শেয়ারের দর বেড়েছে।

জানা যায়, আজ ২৬ ডিসেম্বর ডিএসই’র ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ০.১০ শতাংশ বা ৬.২৫ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৬ হাজার ২৪৫.২৪ পয়েন্ট। আর ডিএসই শরিয়াহ সূচক ১.৯৮ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ৩৬৫.৭২ পয়েন্টে এবং ডিএসই–৩০ সূচক ১.২৯ পয়েন্ট কমে অবস্থান করছে ২ হাজার ৮৭.৬৩ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ৩৩৮টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৯০টির, কমেছে ৬৯টির এবং অপরিবর্তিত রয়েছে ১৭৯টির। অর্থাৎ পুঁজিবাজারে আজ ২৬.৬২ শতাংশ শেয়ারের দর বেড়েছে। সারাদিনে ডিএসইতে ১৪ কোটি ৭১ লাখ ১৪ হাজার ২৫৬টি শেয়ার ১ লাখ ৩০ হাজার ২০৫ বার হাতবদল হয়েছে। আর দিন শেষে লেনদেন হয়েছে ৪৬০ কোটি ৭১ লাখ ০৯ হাজার টাকা।
গত কার্যদিবসে অর্থাৎ ২৪ ডিসেম্বর ডিএসই’র ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ০.১৬ শতাংশ বা ১০.৩০ পয়েন্ট কমে অবস্থান করেছে ৬ হাজার ২৩৮.৯৮ পয়েন্ট। আর ডিএসই শরিয়াহ সূচক ১.৭০ পয়েন্ট কমে অবস্থান করেছে ১ হাজার ৩৬৩.৭৩ পয়েন্টে এবং ডিএসই–৩০ সূচক ৫.৬৫ পয়েন্ট কমে অবস্থান করেছে ২ হাজার ৮৮.৯৩ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ৩৪২টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বৃদ্ধি পায় ৩২টির, কমেছে ১১৯টির এবং অপরিবর্তিত রয় ১৯১টির। অর্থাৎ পুঁজিবাজারে গত কার্যদিবসে ৯.৩৫ শতাংশ শেয়ারের দর বৃদ্ধি পায়। সারাদিনে ডিএসইতে ১৪ কোটি ১২ লাখ ৮৯ হাজার ২৫২টি শেয়ার ১ লাখ ২২ হাজার ৫০৭ বার হাতবদল হয়। আর দিন শেষে লেনদেন হয় ৪১২ কোটি ৫ লাখ ২০ হাজার টাকা।
সে হিসেবে আজ লেনদেন বেড়েছে ৪৮ কোটি ৬৫ লাখ ৮৯ হাজার টাকা।
এদিকে আজ দিন শেষে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সাধারণ মূল্য সূচক সিএএসপিআই ০.০৮ শতাংশ বা ১৪.৮০ পয়েন্ট বেড়ে অবস্থান করেছে ১৮ হাজার ৫২২.৬৮ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ২০৮টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৫৩টির, কমেছে ৪৮টির এবং অপরিবর্তিত রয়েছে ১০৭টির। আজ দিন শেষে লেনদেন হয়েছে ১৩ কোটি ৬৬ লাখ ৯১ হাজার ৬৭ টাকা।
ডেইলি শেয়রাবাজার ডটকম/এম আর.
































Recent Comments