
ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: আজ মঙ্গলবার সপ্তাহের তৃতীয় কার্যদিবস ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজ লেনদেনের শীর্ষে উঠে এসেছে ওরিয়ন ইনফিউশন লিমিটেড। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।
তথ্যমতে, কোম্পানিটি ২৯ কোটি ৯৪ লাখ ৩ হাজার টাকার শেয়ার লেনদেন করেছে। তালিকায় দ্বিতীয় স্থানে থাকা বাংলাদেশ থাই অ্যালুমিনিয়াম লিমিটেড শেয়ার লেনদেন করেছে ২০ কোটি ৭ লাখ ৪ হাজার টাকার। এবং সি পার্ল বিচ রিসোর্ট অ্যান্ড স্পা লিমিটেড ১৯ কোটি ৯৪ লাখ ২ হাজার টাকার শেয়ার হাতবদলের মাধ্যমে লেনদেনের শীর্ষ তালিকার তৃতীয় স্থানে ওঠে এসেছে।
তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলো হচ্ছে- অলিম্পিক এক্সেসরিস, প্রাইম ফাইন্যান্স ফার্স্ট মিউচুয়াল ফান্ড, খুলনা প্রিন্টিং, সেন্ট্রাল ফার্মাসিউটিক্যালস, ইন্ট্রাকো রিফুয়েলিং, কোহিনূর ক্যামিকেলস এবং মেঘনা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এম আর.
































Recent Comments