
ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: আজ সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার, ২৬ ডিসেম্বর ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) টপটেন গেইনার বা দর বৃদ্ধির শীর্ষে রয়েছে বাংলাদেশ থাই অ্যালুমিনিয়াম লিমিটেড। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।
তথ্যমতে, আজ কোম্পানিটির শেয়ার দর ২ টাকা ৩০ পয়সা বা ৯.৮৭ শতাংশ বেড়েছে। কোম্পানিটির শেয়ারের সর্বশেষ লেনদেন দর হয়েছে ২৫ টাকা ৬০ পয়সা। এদিকে খুলনা প্রিন্টিং অ্যান্ড প্যাকেজিং লিমিটেডের দর ২ টাকা ৮০ পয়সা বা ৯.৭২ শতাংশ বেড়ে গেইনার তালিকার দ্বিতীয় এবং প্রাইম ফাইন্যান্স ফার্স্ট মিউচুয়াল ফান্ডের দর ৩ টাকা বা ৯.৬৮ শতাংশ দর বেড়ে এই তালিকার তৃতীয় স্থানে রয়েছে।
দিনটিতে এই তালিকায় আরোও রয়েছে- ফু-ওয়াং সিরামিক, আইসিবি এএমসিএল সিএমএসএফ গোল্ডেন জুবিলি মিউচুয়াল ফান্ড, সেন্ট্রাল ফার্মাসিউটিক্যালস, প্যাসিফিক ডেনিমস, ইভিন্স টেক্সটাইল, দেশবন্ধু পলিমার এবং আফতাব অটোমোবাইলস লিমিটেড।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এম আর.
































Recent Comments