বুধবার, ১৫ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ, ৩০শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeখেলা-ধুলাশ্রীলঙ্কায় প্রথম ম্যাচেই তাওহীদের মুখোমুখি শরীফুল
spot_img
spot_img

শ্রীলঙ্কায় প্রথম ম্যাচেই তাওহীদের মুখোমুখি শরীফুল

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: শ্রীলঙ্কার ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট টুর্নামেন্ট লঙ্কা প্রিমিয়ার লিগের এবারের আসরে টাইগার ক্রিকেটারদের চাহিদা বেড়েছে। এলপিএলের এবারের আসরে বাংলাদেশ থেকে রয়েছেন সাকিব আল হাসান, তাওহীদ হৃদয়, শরীফুল ইসলাম ও মোহাম্মদ মিঠুন। বর্তমান চ্যাম্পিয়ন জাফনা কিংসের হয়ে খেলবেন হৃদয়, শরীফুল খেলবেন কলম্বো স্ট্রাইকার্সের হয়ে। সাকিব, মিঠুন আছেন গল টাইটান্সে।

আজ থেকে শুরু হচ্ছে জমজমাট এই টুর্নামেন্টের লড়াই। উদ্বোধনী ম্যাচেই তাওহিদ হৃদয়ের মুখোমুখি হচ্ছেন শরীফুল ইসলাম। কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে আজ রাত ৮টায় জাফনা কিংসের মুখোমুখি হবে কলম্বো স্ট্রাইকার্স।

প্রথম ম্যাচে মাঠে নামার আগে কিছুটা হলেও এগিয়ে থাকবে তাওহীদ হৃদয়ের জাফনা কিংস। শেষ ৫ বারের দেখায় প্রতিবারই কলম্বো স্ট্রাইকার্সকে হারিয়েছে তারা। তাই এই ম্যাচ জিতে নিজেদের রেকর্ড ধরে রাখার চেষ্টা করবে জাফনা।

অন্যদিকে কলম্বো স্ট্রাইকার্স প্রথম ম্যাচে জিতে টুর্নামেন্টে দারুণ শুরু করার পরিকল্পনা নিয়ে মাঠে নামেবে।

ডেইলি শেয়ারবাজার ডটকম/এম আর.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments