বৃহস্পতিবার, ১৮ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ, ২রা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeখেলা-ধুলাসংবাদ সম্মেলনের মাঝেই এলো বাবার মৃত্যুর খবর, স্তব্ধ কঙ্গো কোচ
spot_img
spot_img

সংবাদ সম্মেলনের মাঝেই এলো বাবার মৃত্যুর খবর, স্তব্ধ কঙ্গো কোচ

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: বিশ্বকাপ থেকে নাটকীয় বিদায়ের হতাশা যখন চেপে ধরেছিল, তখন ব্যক্তিগত ট্র্যাজেডির মুখোমুখি হলেন কোচ সেবাস্তিয়ান দেসাব্রে। ইংল্যান্ডের বিপক্ষে হারের মাত্র এক ঘণ্টা পরই জানতে পারেন, তার বাবা আর বেঁচে নেই।

সংবাদ সম্মেলনের মাঝপথে পাওয়া সেই খবর মুহূর্তেই বদলে দেয় পুরো পরিবেশ। খবরটি শুনে তিনি স্তব্ধ হয়ে যান, কয়েক মুহূর্তের জন্য তার মুখ থেকে কোনো কথা বের হয়নি।

ইংল্যান্ডের বিপক্ষে ৭৫ মিনিট পর্যন্ত এগিয়ে থাকার পরও পরাজয়ের স্বাদ পেয়েছে ডিআর কঙ্গো। শেষ ১৫ মিনিটে হ্যারি কেইনের জোড়া গোলে ম্যাচের পাশাপাশি টুর্নামেন্ট থেকেও ছিটকে পড়েছে তারা। সেই দুঃখ কাটিয়ে ওঠার আগেই বাবাকে হারানোর খবর পান কঙ্গোর কোচ।

কঙ্গো ফুটবল ফেডারেশনের মিডিয়া বিভাগের কর্মকর্তা জেরি কালেমো কোচের বাবার মৃত্যুর খবর জানান। তিনি বলেন, ‘আপনাদের ধন্যবাদ। আমাদের কোচ তার বাবাকে হারিয়েছেন। আমাদের গভীর সমবেদনা।’

বাবার মৃত্যুর সংবাদ পাওয়ার আগে ম্যাচ ও দলের বিশ্বকাপ মিশন নিয়ে নিজের বিশ্লেষণ শেষ করেন দেসাব্রে। সেখানে বিশ্বকাপে দলের পারফরম্যান্স নিয়ে সন্তুষ্টি প্রকাশ করে তিনি বলেন, ‘যতটা না হতাশ, তার চেয়ে বেশি গর্বিত। বিশ্বকাপ থেকে বিদায় নেওয়া সত্যিই হতাশার।’

১৯৭৪ সালের পর কঙ্গো এবারই প্রথম বিশ্বকাপে খেলেছে। ‘কে’ গ্রুপে পর্তুগাল ও কলম্বিয়ার মতো দলের লড়াই করেও শেষ ৩২-এর টিকিট পায় দলটি। কিন্তু শেষ ষোলোতে ওঠার আগেই থামল কঙ্গোর বিশ্বকাপ যাত্রা।

ডেইলি শেয়ারবাজার ডটকম/অ

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments