ডেইলি শেয়ারবাজার ডেস্ক: হিট স্ট্রোকে আকান্ত হয়ে হাসপাতালে ছিলেন বলিউড বাদশাহ শাহরুখ খান। অসুস্থতা কাটিয়ে আইপিএলের ফাইনাল ম্যাচ দেখতে হাজির হয়েছিলেন। এ সময় কড়া নিরাপত্তায় ছিলেন তিনি। শাহরুখের দেখা পাওয়া যাচ্ছিলো না। হঠাৎ ৩০ মে ভোরবেলায় তাকে দেখা গেছে মুম্বাইয়ের কালিনা বিমানবন্দরে।

পিঙ্কভিলা জানিয়েছে, বৃহস্পতিবার (৩০) ভোরবেলায় কালিনা বিমানবন্দরে শাহরুখ খান তার পরিবার এবং ম্যানেজারকে মুম্বাইয়ের কালিনা বিমানবন্দরে দেখা গিয়েছিল। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যাচ্ছে, কিং খান, তার ছেলে আরিয়ান কান, মেয়ে সুহানা খান বিমানবন্দরে প্রবেশ করছেন। এদিকে শাহরুখ ভক্তরা অনুমান করছেন যে পরিবারটি অনন্ত আম্বানি এবং রাধিকা মার্চেন্টের গ্রান্ড ক্রুজ প্রাক-বিবাহ উদযাপন অনুষ্ঠানে যোগ দিতে ইতালিতে যাচ্ছিল।
এ বিষয়ে সঠিক কোনো তথ্য পাওয়া যায়নি।
উল্লেখ্য, গুজরাটের জামনগরে অনুষ্ঠিত অনন্ত আম্বানি ও রাধিকা মার্চেন্টের প্রাক-ওয়েডিং-এ হাজির বিশ্বের নামজাদা তারকারা। ১২ জুলাই থেকে ১৪ জুলাই পর্যন্ত তিন দিন ধরে চলবে এই অনুষ্ঠান।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এম আর.
























Recent Comments