সোমবার, ২৪শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ, ৯ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeকোম্পানি সংবাদআর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে ২ কোম্পানি
spot_img
spot_img

আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে ২ কোম্পানি

ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: সপ্তাহজুড়ে পুঁজিবাজারে তালিকাভুক্ত ২ কোম্পানি  দ্বিতীয় প্রান্তিকের (এপ্রিল-জুন, ২০২২) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

কোম্পানিগুলো হলো:- সোনালী লাইফ ইন্স্যুরেন্স এবং জনতা ইন্স্যুরেন্স।

 

সোনালী লাইফ ইন্স্যুরেন্স: দ্বিতীয় প্রান্তিকের (এপ্রিল-জুন, ২০২২) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে।

জানা যায়, চলতি বছরে প্রথম তিন মাসে কোম্পানিটি ৫৯ কোটি ৫ লাখ টাকার প্রিমিয়াম আয় হয়েছে, যা আগের বছর একই সময়ে ছিল ২৫ কোটি ২৫ লাখ টাকা। আলোচ্য সময়ে কোম্পানিটির লাইফ ফান্ডের পরিমাণ দাঁড়িয়েছে ৪০০ কোটি ১ লাখ টাকা। আগের বছর একই সময় লাইফ ফান্ডের পরিমাণ ছিল ১৯৩ কোটি ৫৩ লাখ টাকা।

দুই প্রান্তিক মিলিয়ে অর্থাৎ বছরের ছয় মাসে কোম্পানিটির প্রিমিয়াম আয় হয়েছে ১০২ কোটি ৯৮ লাখ টাকা। আগের বছর একই সময়ে যার প্রিমিয়াম আয় হয়েছিল ৩৯ কোটি ৮২ লাখ টাকা।

জনতা ইন্স্যুরেন্স: কোম্পানি লিমিটেডের দ্বিতীয় প্রান্তিকের (জানুয়ারি-জুন, ২০২২) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে।

তথ্য মতে, দ্বিতীয় প্রান্তিকে (এপ্রিল-জুন, ২০২২) কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৫২ পয়সা। যা গত বছর একই সময়ে ছিল ৪৯ পয়সা।

হিসাববছরের প্রথম দুই প্রান্তিক মিলিয়ে তথা ৬ মাসে (জানুয়ারি’২২-জুন’২২) কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৯৮ পয়সা। গত বছরে প্রথম দুই প্রান্তিকে কোম্পানিটির ইপিএস ৯৪ পয়সা ছিল।

গত ৩০ জুন, ২০২২ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ১৫ টাকা ৩২ পয়সা। গত বছর ছিলো ১৪ টাকা ৬৯ পয়সা।

উল্লেখ্য, কোম্পানিটির শেয়ার প্রতি নেট অপারেটিং ক্যাশ ফ্লো (এনওসিএফপিএস) হয়েছে ১ টাকা ১১পয়সা। গত বছর একই সময়ে ছিল ১টাকা ৭৭ পয়সা।

 

ডেইলি শেয়ারবাজার ডটকম/এটি.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments