শুক্রবার, ২৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১২ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeকোম্পানি সংবাদসপ্তাহজুড়ে দর বৃদ্ধির শীর্ষ স্থান বিমার দখলে
spot_img
spot_img

সপ্তাহজুড়ে দর বৃদ্ধির শীর্ষ স্থান বিমার দখলে

ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) চলছে বিমা কোম্পানিগুলোর শেয়ারের দাপট। সপ্তাহজুড়ে ডিএসইর টপটেন গেইনার বা দর বৃদ্ধির শীর্ষ তালিকায় ১০ কোম্পানির মধ্যে নয়টিই হচ্ছে বিমা কোম্পানি। ডিএসই সাপ্তাহিক শেয়ার দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে নিটল ইন্স্যুরেন্স লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্যমতে, গত সপ্তাহে কোম্পানির দর বেড়েছে ২১ দশমিক ০৯ শতাংশ। শেয়ারটি সর্বমোট ১৯ কোটি ৩০ লাখ ৯৫ হাজার টাকা লেনদেন করে। যা গড়ে প্রতিদিন ৩ কোটি ৮৬ লাখ ১৯ হাজার টাকা।

তালিকায় দ্বিতীয় স্থানে থাকা এশিয়া প্যাসিফিক জেনারেল ইন্স্যুরেন্সের দর বেড়েছে ১৯ দশমিক ৮৬ শতাংশ। শেয়ারটি সর্বমোট ৭ কোটি ১১ লাখ ৯৭ হাজার টাকা লেনদেন করে। যা গড়ে প্রতিদিন ১ কোটি ৪২ লাখ ৩৯ হাজার ৪০০ টাকা।

তালিকায় তৃতীয় স্থানে থাকা পূরবী জেনারেল ইন্স্যুরেন্সের বেড়েছে ১৪ দশমিক ৫৫ শতাংশ। শেয়ারটি সর্বমোট ১ কোটি ৮৮ লাখ ৩৬ হাজার টাকা লেনদেন করে। যা গড়ে প্রতিদিন ৩৭ লাখ ৬৭ হাজার ২০০ টাকা।

তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে– কন্টিনেন্টাল ইন্স্যুরেন্সের ১১ দশমিক ২২ শতাংশ, প্যারামাউন্ট ইন্স্যুরেন্সের ৯ দশমিক ১৫ শতাংশ, রিপাবলিক ইন্স্যুরেন্সের ৮ দশমিক ৭৬ শতাংশ, মার্কেন্টাইল ইন্স্যুরেন্সের ৮দশমিক ১৭ শতাংশ, পিপলস ইন্স্যুরেন্সের ৮দশমিক ১৫ শতাংশ এবং সেন্ট্রাল ইন্স্যুরেন্সের শেয়ার দর ৭ দশমিক ৭৮ শতাংশ বেড়েছ।

ডেইলি শেয়ারবাজার ডটকম/রর

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments