রবিবার, ৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৯শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
HomeUncategorizedসপ্তাহজুড়ে বিমার দাপট
spot_img
spot_img

সপ্তাহজুড়ে বিমার দাপট

ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: সপ্তাহজুড়ে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বিমা খাতের কোম্পানিগুলোর শেয়ারের দাপট লক্ষকরা গেছে। যে কারণে সাপ্তাহিক শেয়ারের দর বৃদ্ধির শীর্ষ দশে উঠে আসা কোম্পানি গুলোর মধ্যে প্রথম পাঁচটি সহ মোট আটটিই রয়েছে বিমা কোম্পানি। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

ডিএসইর তথ্যমতে, সপ্তাহজুড়ে শীর্ষ  দশ কোম্পানির মধ্যে সবচেয়ে বেশি দর বৃদ্ধি পেয়েছে ফেডারেল ইন্সুরেন্স কোম্পানি লিমিটেড।গত সপ্তাহে কোম্পানিটির দর বেড়েছে ৪১ দশমিক ৫৭ শতাংশ। শেয়ারটি সর্বমোট ৫৯ কোটি ৬০ লাখ ৯৮ হাজার টাকা লেনদেন করে। যা গড়ে প্রতিদিন ১১ কোটি ৯২ লাখ ১৯ হাজার ৬০০ টাকা।

তালিকায় দ্বিতীয় স্থানে থাকা রূপালী ইন্সুরেন্স কোম্পানি লিমিটেডের দর বেড়েছে ৪০ দশমিক ৪৩ শতাংশ। কোম্পানিটি সর্বমোট ৯৮ কোটি ৭৮ লাখ ৭৩ হাজার টাকা লেনদেন করে। যা গড়ে প্রতিদিন ১৯ কোটি ৭৫ লাখ ৭৪ হাজার ৬০০ টাকা।

তালিকায় তৃতীয় স্থানে নিটল জেনারেল ইন্সুরেন্স কোম্পানি লিমিটেঢের দর বেড়েছে ৩৪ দশমিক ৭৮ শতাংশ। কোম্পানিটি সর্বমোট ৯০ কোটি ৬৯ লাখ ৪৬ হাজার টাকা লেনদেন করে। যা গড়ে প্রতিদিন ১৮ কোটি ১৩ লাখ ৮৯ হাজার ২০০ টাকা।

তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে– পূরবী জেনারেল ইন্সুরেন্স কোম্পানি লিমিটেডের ৩১ দশমিক ৫৩ শতাংশ, রূপালী লাইফ ইন্সুরেন্স কোম্পানি লিমিটেডের ২৭ দশমিক ৮৪ শতাংশ, এক্সিম ব্যাংক ফাষ্ট মিউচুয়াল ফান্ডের ২৫ শতাংশ, সন্ধানী লাইফ ইন্সুরেন্স লিমিটেডের ২৪ দশমিক ৪০ শতাংশ, ফাষ্ট বাংলাদেশ ফিক্সেড ইনকাম ফান্ডের ২৪ দশমিক ৩৯ শতাংশ, ফারইস্ট ইসলামী লঅইফ ইন্সুরেন্স কোম্পানি লিমিটেড ২২ দশমিক ৭১ শতাংশ এবং ডেলটা লাইফ ইন্সুরেন্স কোম্পানি লিমিটেডের শেয়ার দর ২২ দশমিক ০৯ শতাংশ বেড়েছে।

ডেইলি শেয়ারবাজার ডটকম/এম

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments