ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: চলতি সপ্তাহে পুঁজিবাজারে তালিকাভুক্ত ভিন্ন ভিন্ন খাতের ১৩ কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

কোম্পানিগুলো হচ্ছে-
পদ্মা ইসলামি লাইফ ইন্স্যুরেন্স: কোম্পানিটির এজিএম চলতি মাসের ২৬ তারিখ সকাল ১১ টায় অনুষ্ঠিত হবে। সমাপ্ত অর্থবছরের শেয়ারহোল্ডারদের জন্য কোম্পানিটি কোন ডিভিডেন্ড ঘোষণা করেনি।
প্রগতি লাইফ ইন্স্যুরেন্স: কোম্পানিটির এজিএম চলতি মাসের ২৭ তারিখ দুপুর ১২টায় অনুষ্ঠিত হবে। সমাপ্ত অর্থবছরের শেয়ারহোল্ডারদের জন্য কোম্পানিটি ১০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড দেয়ার ঘোষণা দিয়েছে।
মার্কেন্টাইল ইন্স্যুরেন্স: কোম্পানিটির এজিএম চলতি মাসের ২৭ তারিখ সকাল ১১টায় অনুষ্ঠিত হবে। সমাপ্ত অর্থবছরের শেয়ারহোল্ডারদের জন্য কোম্পানিটি ৭ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড দেয়ার ঘোষণা দিয়েছে।
সন্ধানী লাইফ ইন্স্যুরেন্স: কোম্পানিটির এজিএম চলতি মাসের ২৭ তারিখ সকাল ১১টা ৩০ মিনিটে অনুষ্ঠিত হবে। সমাপ্ত অর্থবছরের শেয়ারহোল্ডারদের জন্য কোম্পানিটি ১২ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড দেয়ার ঘোষণা দিয়েছে।
আইসিবি ইসলামি ব্যাংক: কোম্পানিটির এজিএম চলতি মাসের ২৮ তারিখ সকাল ১০টা ৩০ মিনিটে অনুষ্ঠিত হবে। সমাপ্ত অর্থবছরের শেয়ারহোল্ডারদের জন্য কোম্পানিটি কোন ডিভিডেন্ড ঘোষণা করেনি।
এনসিসি ব্যাংক: কোম্পানিটির এজিএম চলতি মাসের ২৮ তারিখ সকাল ১১ টায় অনুষ্ঠিত হবে। সমাপ্ত অর্থবছরের শেয়ারহোল্ডারদের জন্য কোম্পানিটি ১২ শতাংশ ক্যাশ ও ২ শতাংশ স্টক ডিভিডেন্ড দেয়ার ঘোষণা দিয়েছে।
এসএস স্টিল: কোম্পানিটির ইজিএম চলতি মাসের ২৮ তারিখ সকাল ১১ টায় অনুষ্ঠিত হবে।
ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স: কোম্পানিটির এজিএম চলতি মাসের ২৯ তারিখ দুপুর ১২টায় অনুষ্ঠিত হবে। সমাপ্ত অর্থবছরের শেয়ারহোল্ডারদের জন্য কোম্পানিটি ২৮ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড দেয়ার ঘোষণা দিয়েছে।
সানলাইফ ইন্স্যুরেন্স: কোম্পানিটির এজিএম ও ইজিএম চলতি মাসের ২৯ তারিখ সকাল ১০টায় ও সকাল ১৫ মিনিটে অনুষ্ঠিত হবে। সমাপ্ত অর্থবছরের শেয়ারহোল্ডারদের জন্য কোম্পানিটি কোন ডিভিডেন্ড ঘোষণা করেনি।
পূরবী জেনারেল ইন্স্যুরেন্স: কোম্পানিটির এজিএম চলতি মাসের ৩০ তারিখ দুপুর ১২টায় অনুষ্ঠিত হবে। সমাপ্ত অর্থবছরের শেয়ারহোল্ডারদের জন্য কোম্পানিটি ১০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড দেয়ার ঘোষণা দিয়েছে।
অগ্রণী ইন্স্যুরেন্স: কোম্পানিটির এজিএম চলতি মাসের ৩০ তারিখ সকাল ১১টায় অনুষ্ঠিত হবে। সমাপ্ত অর্থবছরের শেয়ারহোল্ডারদের জন্য কোম্পানিটি ১০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড দেয়ার ঘোষণা দিয়েছে।
প্রিমিয়ার লিজিং: কোম্পানিটির এজিএম চলতি মাসের ৩০ তারিখ সকাল ১০টা ৩০ মিনিটে অনুষ্ঠিত হবে। সমাপ্ত অর্থবছরের শেয়ারহোল্ডারদের জন্য কোম্পানিটি কোন ডিভিডেন্ড ঘোষণা করেনি।
উত্তরা ফিন্যান্স: কোম্পানিটির এজিএম চলতি মাসের ৩০ তারিখ সকাল ১১ টায় অনুষ্ঠিত হবে। সমাপ্ত অর্থবছরের শেয়ারহোল্ডারদের জন্য কোম্পানিটি ১৫ শতাংশ ক্যাশ ও ৫ শতাংশ স্টক ডিভিডেন্ড দেয়ার ঘোষণা দিয়েছে।
উল্লেখ্য, ডিজিটাল প্লাটফর্মে কোম্পানিগুলোর এজিএম অনুষ্ঠিত হবে। কোম্পানিগুলোর এজিএমে শেয়ারহোল্ডারদের জন্য সমাপ্ত অর্থবছরে ঘোষিত লভ্যাংশ অনুমোদিত হতে পারে।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এম এইচ




























Recent Comments