শুক্রবার, ৬ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ২১শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeকোম্পানি সংবাদসপ্তাহজুড়ে ব্লক মার্কেটে সর্বোচ্চ লেনদেন ১০ কোম্পানির
spot_img
spot_img

সপ্তাহজুড়ে ব্লক মার্কেটে সর্বোচ্চ লেনদেন ১০ কোম্পানির

ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: বিদায়ী সপ্তাহে (১৯-২৩ মে) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ব্লক মার্কেটে সর্বোচ্চ লেনদেন হয়েছে ১০ কোম্পানির।

কোম্পানিগুলো হচ্ছে- ইউনিলিভার কনজুমার, এসিআই, বিএটিবিসি, আলিফ ইন্ডাস্ট্রিজ, মেঘনা সিমেন্ট, ইস্টার্ন ব্যাংক, লাভেলো আইস্ক্রিম, রিলায়েন্স ওয়ান, স্কয়ার ফার্মা এবং আলহাজ টেক্সটাইল।

আলোচ্য সপ্তাহে ডিএসইতে ব্লক মার্কেটে এই ১০ কোম্পানির মোট ২৭৮ কোটি ৫৯ লাখ ৩০ হাজার টাকা। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা যায়, কোম্পানিগুলোর মধ্যে ব্লক মার্কেটে সবচেয়ে বেশি ইউনিলিভার কনজুমারের শেয়ার লেনদেন হয়েছে। সপ্তাহজুড়ে ব্লক মার্কেটে কোম্পানিটির ১১৩ কোটি ৫৩ লাখ ৬০ হাজার টাকা। বিদায়ী সপ্তাহে ব্যাংকটি সর্বশেষ দর ছিল ২ হাজার ২০৬ টাকা ২০ পয়সা।

দ্বিতীয় সর্বোচ্চ এসিআই লিমিটেডের ৬৫ কোটি ২ লাখ ৮০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। বিদায়ী সপ্তাহে কোম্পানিটির সর্বশেষ দর ছিল ১৩৫ টাকা ৬০ পয়সা।

তৃতীয় সর্বোচ্চ বিএটিবিসির ৪২ কোটি ৮৮ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। বিদায়ী সপ্তাহে কোম্পানিটির সর্বশেষ দর ছিল ৩২৫ টাকা ১০ পয়সা।

সপ্তাহজুড়ে ব্লক মার্কেটে লেনদেন হওয়া অন্য ৭টি কোম্পানির মধ্যে- আলিফ ইন্ডাস্ট্রিজের ১৫ কোটি ৮৯ লাখ টাকা, মেঘনা সিমেন্টের ৯ কোটি ৪৪ লাখ ২০ হাজার টাকা, ইস্টার্ন ব্যাংকের ৮ কোটি ১ লাখ ৯০ হাজার টাকা, লাভেলো আইস্ক্রিমের ৮ কোটি ৬০ হাজার টাকা, রিলায়েন্স ওয়ানের ৫ কোটি ৮৪ লাখ ১০ হাজার টাকা, স্কয়ার ফার্মার ৫ কোটি ৪৮ লাখ ৫০ হাজার টাকা এবং আলহাজ টেক্সটাইলের ৪ কোটি ৪৬ লাখ ৬০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

 

ডেইলি শেয়ারবাজার ডটকম/এম আর.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments