ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: সপ্তাহজুড়ে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সাপ্তাহিক লেনদেনের শীর্ষস্থান দখল করেছে বেক্সিমকো লিমিটেড। গত সপ্তাহে কোম্পানিটির ২৩৬ কোটি ৬৬ লাখ ৩৯ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্যমতে, সপ্তাহজুড়ে কোম্পানিটি ৩ কোটি ২৫ লাখ ৩৯ হাজার টি শেয়ার হাতবদল করেছে।
তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে রবি আজিয়াটা লিমিটেড। কোম্পানিটির ৩ কোটি ৪০ লাখ ৪৭ হাজার ৪৩৪টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ১৫৩ কোটি ৪৭ লাখ টাকা।
এশিয়া প্যাসিফিক জেনারেল ইন্স্যুরেন্স লিমিটেড তালিকার তৃতীয় স্থানে রয়েছে। কোম্পানিটির ১ কোটি ৬৪ লাখ ৮ হাজার ৭২১টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ১০২ কোটি ৩ লাখ টাকা।
লেনদেনের তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- বেক্সিমকো ফার্মাসিটিক্যালস, প্রভাতি ইন্স্যুরেন্স, লংকাবাংলা ফিন্যান্স, লাফার্জহোলসিম, সামিট পাওয়ার, ব্রিটিশ আমেরিকান টোব্যাকো বাংলাদেশ ও দেশ জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এম
































Recent Comments