বৃহস্পতিবার, ১৩ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৯শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeপ্রধান সংবাদসপ্তাহের প্রথম কার্যদিবসে বাজার নিম্নমুখী
spot_img
spot_img

সপ্তাহের প্রথম কার্যদিবসে বাজার নিম্নমুখী

ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: আজ ২৮ সেপ্টেম্বর, ২০২৫ তারিখ রোববার সপ্তাহের প্রথম কার্যদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের পতনের মধ্যে দিয়ে লেনদেন শেষ হয়েছে। সেই সাথে কমেছে বেশিরভাগ কোম্পানির শেয়ার দর ও কমেছে লেনদেন। দিন শেষে আজ ১৭.৬৭ শতাংশ শেয়ারের দর বেড়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা যায়, আজ ২৮ সেপ্টেম্বর ডিএসই’র ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ০.৬৪ শতাংশ বা ৩৫.০৫ পয়েন্ট কমে অবস্থান করছে ৫ হাজার ৩৮০.০৭ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ৬.৭১ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ১৬৪.৭৫ পয়েন্টে এবং ডিএসই–৩০ সূচক ১৭.০৯ পয়েন্ট কমে অবস্থান করছে ২ হাজার ০৮৫.৯৩ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ৩৯৬ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৭০ টির, কমেছে ২৮২ টির এবং অপরিবর্তিত রয়েছে ৪৪ টির। অর্থাৎ পুঁজিবাজারে আজ ১৭.৬৭ শতাংশ শেয়ারের দর বেড়েছে। সারাদিনে ডিএসইতে ১৬ কোটি ৬৯ লাখ ৩৩ হাজার ৩০৩ টি শেয়ার ১ লাখ ৬৬ হাজার ০৪৫ বার হাতবদল হয়েছে। আর দিন শেষে লেনদেন হয়েছে ৫৬৪ কোটি ১৮ লাখ ২৪ হাজার টাকা।

গত কার্যদিবসে, অর্থাৎ ২৫ সেপ্টেম্বর ডিএসই’র ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে০.৪১ শতাংশ বা ২২.৪৮ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৫ হাজার ৪১৫.১৩ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ৫.৯৬ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ১৭১.৪৭ পয়েন্টে এবং ডিএসই–৩০ সূচক ১১.৭৮ পয়েন্ট কমে অবস্থান করছে ২ হাজার ১০৩.০৩ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ৩৯৮ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১৭৫ টির, কমেছে ১৫৭ টির এবং অপরিবর্তিত রয়েছে ৬৬ টির। অর্থাৎ পুঁজিবাজারে আজ ৪৩.৯৬ শতাংশ শেয়ারের দর বেড়েছে। সারাদিনে ডিএসইতে ২৩ কোটি ৫৬ লাখ ৭৯ হাজার ৭৯৮ টি শেয়ার ২ লাখ ০১ হাজার ৬৬১ বার হাতবদল হয়েছে। আর দিন শেষে লেনদেন হয়েছে ৭০৮ কোটি  ৯৪ লাখ ৮৮ হাজার টাকা।

সে হিসেবে আজ লেনদেন কমেছে ১৪৪ কোটি ৭৬ লাখ ৬৪ হাজার টাকা।

এদিকে, আজ দিন শেষে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সাধারণ মূল্য সূচক সিএএসপিআই ০.০০ শতাংশ বা ০.০৪ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ১৪৪.৭৪ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ৮৯ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৩৯ টির, কমেছে ৪৩ টির এবং অপরিবর্তিত রয়েছে ৭ টির। আজ দিন শেষে সিএসইতে লেনদেন হয়েছে ২ কোটি ৫২ লাখ ৮০ হাজার ৯৮১ টাকা।

ডেইলি শেয়ারবাজার ডটকম/শেফা

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Price Sensitive Information (Dividend): eGeneration PLC.

Price Sensitive Information (Q3): Jamuna Bank PLC.

Price Sensitive Information (Dividend): Techno Drugs Ltd.

Recent Comments