ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: সপ্তাহজুড়ে অর্থাৎ ১৫ থেকে ১৯ জুন, ২০২ঙ৫ তারিখ পর্যন্ত ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সার্বিক মূল্য আয় অনুপাত (পিই রেশিও) আগের তুলনায় বেড়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
তথ্যমতে, বিদায়ী সপ্তাহের শুরুতে ডিএসইর পিই রেশিও ছিল ৮.৮৩ পয়েন্টে। সপ্তাহ শেষে তা ৯.১৬ পয়েন্টে অবস্থান করছে। এই হিসেবে সপ্তাহের ব্যবধানে সার্বিক মূল্য আয় অনুপাত (পিই রেশিও) বেড়েছে ০.৩৩ পয়েন্ট বা ৩.৭৩ শতাংশ।।
এদিকে আলোচ্য সপ্তাহে সিরামিক খাতে পিই রেশিও সর্বোচ্চ পয়েন্টে অবস্থান করেছে। সমাপ্ত সপ্তাহে এই খাতে পিই রেশিও ৫২.৭১ পয়েন্টে অবস্থান করছে।
এছাড়াও পাট খাতে ২৩.৫৮, কাগজ ও প্রকাশনা খাতে ১৮.৭৩, বিবিধ খাতে ১৭.৫৬, মিউচুয়াল ফান্ড খাতে ১৭.৪৭, টেলিকমিউনিকেশনে ১৭.০৫, ভ্রমণ ও অবকাশ খাতে ১৬.০৫, খাদ্য ও আনুষঙ্গিক খাতে ১৫.২৫, আইটিতে ১৪.৮৬, বীমা খাতে ১০.৯৫, ট্যানারি খাতে ১০.৬৫, আর্থিক খাতে ১০.১৮, ওষুধ ও রসায়ন খাতে ১০.১২, প্রকৌশল খাতে ১০.০৩, সিমেন্ট খাতে ৯.৭৬, টেক্সটাইল খাতে ৯.৩৮, সেবা ও আবাসন খাতে ৮.৮৮, বিদ্যুৎ ও জ্বালানি খাতে ৫.৬২ এবং ব্যাংক খাতে পিই রেশিও ৫.৪৫ পয়েন্টে অবস্থান করছে।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এম আর.
































Recent Comments