বুধবার, ১১ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৬শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeকোম্পানি সংবাদসাপ্তাহিক রিটার্নে দর বেড়েছে ১৫ খাতের
spot_img
spot_img

সাপ্তাহিক রিটার্নে দর বেড়েছে ১৫ খাতের

ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: বিদায়ী সপ্তাহে অর্থাৎ গত ১৫-১৯ জুন, ২০২৫ তারিখ পর্যন্ত ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সাপ্তাহিক রিটার্নে ২১ খাতের মধ্যে ১৫টি খাতের দর বেড়েছে দর কমেছে ৫টি খাতের এছাড়াও, ১ খাতের দর অপরিবর্তিত রয়েছে। আলোচ্য সপ্তাহে মার্কেট রিটার্ন দাঁড়িয়েছে ১.১৮ শতাংশ। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্যমতে, সাপ্তাহিক রিটার্নে সবচেয়ে বেশি দর বেড়েছে খাদ্য ও আনুষঙ্গিক খাতের। এই খাতে দর বেড়ে ৪.১৪ শতাংশে অবস্থান করছে। এদিকে সপ্তাহজুড়ে পাট খাতের দর ৩.৯৮ শতাংশ বেড়ে দ্বিতীয় স্থানে এবং সিমেন্ট খাতের দর ৩.১৬ শতাংশ বেড়ে তৃতীয় স্থানে রয়েছে।

সাপ্তাহিক রিটার্নে দর বৃদ্ধি পাওয়া অন্যান্য খাতগুলোর মধ্যে- লাইফ ইন্স্যুরেন্স খাতে ৩.০৮, টেলিকমিউনিকেশনে খাতে ২.৩৬, আইটি খাতে ১.৪৭, কর্পোরেট বন্ড খাতে ০.৯৫, সিরামিক খাতে ০.৯৪, প্রকৌশল খাতে ০.৯৩, বিবিধ খাতে ০.৯০, টেক্সটাইল খাতে ০.৫৮, ওষুধ ও রসায়ন খাতে ০.৫৮, কাগজ ও প্রকাশনা খাতে ০.৫১, ব্যাংক খাতে ০.৪৬ এবং বিদ্যুৎ ও জ্বালানি খাতে ০.৩১ শতাংশ দর বেড়েছে।

উল্লেখ, আলোচ্য সপ্তাহে ১৫ খাতের দর বাড়লেও কমেছে ৫টি খাতের দর। এদের মধ্যে সবচেয়ে বেশি লোকসানে রয়েছে মিউচুয়াল ফান্ড খাতে। এই খাতের দর কমেছে ১.৪০ শতাংশ। এছাড়াও আর্থিক খাতে ১.৩৯, ভ্রমণ ও অবকাশ খাতে ০.৭৪, সেবা ও আবাসন খাতে ০.১৮ শতাংশ দর কমেছে।

 

ডেইলি শেয়ারবাজার ডটকম/এম আর.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments