ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: সমাপ্ত সপ্তাহে অর্থাৎ ১৬ ফেব্রুয়ারি থেকে ২০ ফেব্রুয়ারি, ২০২৫ তারিখ পর্যন্ত এই ৫ কার্যদিবসের মধ্যে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের শীর্ষে উঠে এসেছে গ্রামীনফোন লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
তথ্যমতে, আলোচ্য সপ্তাহে কোম্পানিটির প্রতিদিন গড়ে ১৯ কোটি ৩৩ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। যা ডিএসইর লেনদেনের মোট ৪.১১ শতাংশ। এদিকে রবি‘র প্রতিদিন গড়ে ১৬ কোটি ৯৫ লাখ ৩০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়ে এ তালিকার দ্বিতীয় স্থানে এবং সানলাইফ ইন্সুরেন্সের প্রতিদিন গড়ে ১২ কোটি ৯১ লাখ ৩০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়ে তালিকার তৃতীয় স্থানে রয়েছে।
আলোচ্য সপ্তাহটিতে এ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলো হচ্ছে- ওরিয়ন ইনফিউশন, মিডল্যান্ড ব্যাংক, বীচ হ্যাচারি, ব্রিটিশ আমেরিকান টোবাকো, ব্র্যাক ব্যাংক, লাভেলো এবং আরডি ফুড।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এস.


































Recent Comments