বুধবার, ২১শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, ৫ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeখেলা-ধুলাসমালোচনার মুখে জরুরি বৈঠক ডাকলেন ইনফান্তিনো
spot_img
spot_img

সমালোচনার মুখে জরুরি বৈঠক ডাকলেন ইনফান্তিনো

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: বিশ্ব ফুটবলে তীব্র সমালোচনার মুখে পড়েছেন ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো। এই সংকটের মধ্যে মরক্কোর রাজধানী রাবাতে ফিফার নির্বাহী কমিটির জরুরি বৈঠক ডেকেছেন তিনি। ফুটবল অঙ্গনে জোর গুঞ্জন, সংস্থার শীর্ষ কর্মকর্তাদের আস্থা পুনরুদ্ধার এবং চলমান সংকট নিয়ে আলোচনা করতেই এই বৈঠকের উদ্যোগ নেওয়া হয়েছে।

বিশ্বকাপ ও ফিফার অন্যান্য টুর্নামেন্টের বাণিজ্যিক অংশীদারিত্ব বেসরকারি বিনিয়োগকারীদের কাছে বিক্রির প্রস্তাব সামনে আসার পর থেকেই ইনফান্তিনোর নেতৃত্ব নিয়ে প্রশ্ন উঠতে শুরু করে। শেষ পর্যন্ত পরিকল্পনাটি প্রত্যাহার করতে বাধ্য হলেও বিতর্ক থামেনি। বরং ফিফার ভেতরেও তার নেতৃত্ব নিয়ে অস্বস্তি প্রকাশ করেন বেশ কয়েকজন শীর্ষ কর্মকর্তা।

জানা গেছে, ফিফার গ্লোবাল ফুটবল ডেভেলপমেন্ট প্রধান আর্সেন ওয়েঙ্গার, সেক্রেটারি জেনারেল ম্যাতিয়াস গ্রাফস্ট্রোম এবং ফিফার জ্যেষ্ঠ কর্মকর্তা প্রিন্স আলীসহ কয়েকজন প্রভাবশালী ব্যক্তিত্ব ওই বাণিজ্যিক পরিকল্পনা নিয়ে প্রকাশ্যে বা অভ্যন্তরীণ আলোচনায় আপত্তি তুলেছেন। একই সঙ্গে উয়েফা, কনকাকাফসহ একাধিক মহাদেশীয় ফুটবল সংস্থাও ইনফান্তিনোর নেতৃত্ব নিয়ে প্রশ্ন তোলে।

এমন পরিস্থিতিতে গত এক সপ্তাহ ধরে রাবাতে অবস্থান করছেন ফিফা সভাপতি। বুধবার সেখানেই নির্বাহী কমিটির সদস্যদের নিয়ে জরুরি বৈঠকে বসবেন তিনি। আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যমের দাবি, বৈঠকে সাম্প্রতিক সংকট, বিতর্কিত সিদ্ধান্ত এবং ফিফার ভবিষ্যৎ করণীয় নিয়ে বিস্তারিত আলোচনা করবেন ইনফান্তিনো।

তবে অনেকের মতে, এই বৈঠকের উদ্দেশ্য শুধু সংকট নিরসন নয়। আগামী বছরের ফিফা সভাপতি নির্বাচনকে সামনে রেখে নিজের অবস্থান আরও শক্ত করার কৌশলও হতে পারে এটি। এমনকি নির্বাহী কমিটির আস্থা ও সমর্থনের বিষয়টিও আলোচনায় আসতে পারে বলে ধারণা করা হচ্ছে।

এ ছাড়া বৈঠকে ৬৪ দল নিয়ে বিশ্বকাপ আয়োজনের প্রস্তাব, ফিফার ভবিষ্যৎ বাণিজ্যিক নীতি এবং অন্যান্য বৈশ্বিক টুর্নামেন্ট সম্পর্কেও আলোচনা হওয়ার সম্ভাবনা রয়েছে। সাম্প্রতিক সপ্তাহগুলোতে বিশ্ব ফুটবলে যে অস্থিরতা তৈরি হয়েছে, রাবাতের এই বৈঠক সেটি প্রশমনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে বলেই মনে করছেন সংশ্লিষ্টরা।

ডেইলি শেয়ারবাজার ডটকম

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments