ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: পুঁজিবাজারে তালিকাভুক্তির অনুমোদন পাওয়া প্রতিষ্ঠান সাউথবাংলা এগ্রিকালচারাল ব্যাংক লিমিটেড চলতি হিসাববছরের দ্বিতীয় প্রান্তিকের (জানুয়ারি’২১-জুন’২১) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

সর্বশেষ প্রান্তিকে ব্যাংকটির ইপিএস হয়েছে ৩১ পয়সা। গত বছরের একই সময়ে শেয়ার প্রতি ৪৯ পয়সা আয় হয়েছিল।
আইপিও পরবর্তী শেয়ার হিসাবে ব্যাংকটির ইপিএস দাঁড়িয়েছে ২৭ পয়সা।
আলোচ্য সময়ে ব্যাংকটির শেয়ার প্রতি প্রকৃত সম্পদ মূল্য (এনএভি) দাঁড়িয়েছে ১৫ টাকা ২৮ পয়সা। আর আইপিও পরবর্তী শেয়ার হিসাবে দাঁড়ায় ১৪ টাকা ৬১ পয়সা।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এম
































Recent Comments