রবিবার, ২৩শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ, ৮ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeবিনোদনসাদাত হোসাইনের মতে ‘সুড়ঙ্গ’ শ্বাসরুদ্ধকর
spot_img
spot_img

সাদাত হোসাইনের মতে ‘সুড়ঙ্গ’ শ্বাসরুদ্ধকর

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা আফরান নিশো। ‘সুড়ঙ্গ’ সিনেমার মাধ্যমে বড় পর্দায় তার অভিষেক হয়েছে। সিনেমাটিতে নিশোর বিপরীতে অভিনয় করেছেন তমা মির্জা। রায়হান রাফি পরিচালিত এ সিনেমা গত ২৯ জুন মুক্তি পেয়েছে। বর্তমানে দেশের ২৮টি প্রেক্ষাগৃহে প্রদর্শিত হচ্ছে এটি।

মুক্তির পর থেকে দর্শক মহলে ভালো সাড়া ফেলেছে ‘সুড়ঙ্গ’। অনেকেই ভূয়সী প্রশংসা করছেন। অনেক ব্যস্ততার মাঝেও সপরিবারে প্রেক্ষাগৃহে গিয়ে সিনেমাটি দেখেছেন জনপ্রিয় তরুণ লেখক সাদাত হোসাইন। সিনেমাটি নিয়ে নিজের ভালো লাগা-মন্দ লাগার কথা জানিয়েছেন নিজের ফেসবুকে।

রাফির রোমাঞ্চকর ‘রাইড’ শ্বাসরুদ্ধকর ‘সুড়ঙ্গ’’ শিরোনামে লেখার শুরুতে সাদাত হোসাইন বলেন, ‘এবারের ঈদে সময় সুযোগ সাপেক্ষে সবগুলো সিনেমা দেখারই ইচ্ছে ছিল। কিন্তু নানাবিধ ব্যস্ততায় শেষ অবধি সেটি কতটা সম্ভব হবে জানি না। তবে রাফির ‘সুড়ঙ্গ’ দেখে রীতিমতো মুগ্ধ হয়েছি। গল্প সেই চিরাচরিত লোভে পাপ এবং পাপে পরাজয়ের পরিণতির। কিন্তু অসাধারণ নির্মাণ ও চিত্রনাট্যে সেই চিরায়ত গল্পই হয়ে উঠেছে অনন্য। দারুণ লোকেশন, সেট, আর্ট ডিরেকশন, বিজিএম ট্রিটমেন্ট দুর্দান্ত।

আফরান নিশো পরীক্ষিত অভিনেতা। তা স্মরণ করে সাদাত হোসাইন বলেন, ‘আর অভিনয়ে আফরান নিশো পরীক্ষিত অভিনেতা, নতুন করে নিজেকে প্রমাণের আর কিছু তার নেই। কিন্তু তারপরও বড় পর্দায় তার অভিষেক হলো দুর্দান্ত! তার এই অভিষেক নিয়ে চারপাশে যেসব ফিসফাস, দ্বিধা, সংশয় ছিল, তা যেন এক ফুৎকারেই উড়িয়ে দিলেন তিনি। নিঃসন্দেহে রাজকীয় আগমন।

সাদাত হোসাইনের বিশ্বাস তমা মির্জা বহুদূর যাবেন। তা উল্লেখ করে তিনি বলেন, ‘তমা মির্জা রীতিমতো বিস্ময় ছড়িয়েছেন। নিজের চেনা আদল ভেঙে অন্য এক কুশীলবে পরিণত হয়েছেন তিনি। এই তমা অনেক দূর যাবেন। আর শহীদুজ্জামান সেলিম যেন শেষ বলে ছক্কা মেরে ক্যামিও ইনিংসে দল জেতানো ব্যাটসম্যান। অসাধারণ!

‘সুড়ঙ্গ’ সিনেমায় একটি আইটেম গান ব্যবহার করা হয়েছে। এ গান নিয়ে আপত্তি জানিয়ে সাদাত হোসাইন বলেন, ‘চিত্রনাট্যে নাজিম উদ্ দৌলা দারুণ। দৃশ্যকল্প, গান, স্যুদিং। তবে সংলাপ কখনো কখনো যেন পৌনঃপুনিক লেগেছে। এখানে আরো মনোযোগী হওয়া যেত। আর একদমই ব্যক্তিগত অনুভব, এই সিনেমায় আইটেম গানটা সম্ভবত না হলেও এর এতটুকু আবেদন কমত না। তবে এসব এড়িয়ে যাওয়ার মতোই বিষয়। কারণ অসাধারণ রোমাঞ্চকর এক যাত্রার কম্প্যাক্ট এক প্যাকেজ সুড়ঙ্গ। রায়হান রাফি ও পুরো টিমকে টুপিখোলা অভিবাদন।

ডেইলি শেয়ারবাজার ডটকম/এম আর.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments